, , ,
শিরোনাম
বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা সংবর্ধনা ও অনুষ্ঠান কাজীরহাটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত ধর্ষণে অন্তঃসত্ত্বা গৃহকর্মী কিশোরী, গর্ভপাতের পর ৬ মাসের বাচ্চাকে নদীতে নিক্ষেপ রাতে কুকুরের আড্ডা, সকালে সেই খাট্টায় বিক্রি হচ্ছে মাংস রাষ্ট্রীয় অনুষ্ঠানে হট্টগোল-বিশৃঙ্খলায় ‘দুঃখিত-লজ্জিত’ রাষ্ট্রপতি হাম সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে: তথ্যমন্ত্রী মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক জুলাই বিপ্লবের শহীদ ও আহত পরিবার পাবেন মিরপুরে ফ্ল্যাট-গণপূর্ত প্রতিমন্ত্রী শ্রদ্ধা, স্মরণ ও সংবর্ধনায় উজিরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
মঠবাড়িয়ায় বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে মানবিক সহায়তা প্রদান

মঠবাড়িয়ায় বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে মানবিক সহায়তা প্রদান

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬

​পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় নিহত চার ব্যক্তির পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নিহতদের স্বজনদের হাতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত এই সহায়তা তুলে দেওয়া হয়।

​উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকলিমা আক্তার।

​অনুষ্ঠানে মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চারজন নিহতের প্রত্যেকহারজী নলবুনিয়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী আয়শা বেগম (৪৫), সবুজনগর গ্রামের মো. মশিউর রহমানের ছেলে স্বাধীন তালুকদার (২২), জানখালী গ্রামের নবী হোসেনের ছেলে মো. হাসান (২৫), পশ্চিম মিঠাখালী গ্রামের আব্দুল হালিমের ছেলে আব্দুর রহিম (১৪) পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকার চেক এবং এক বস্তা করে শুকনো খাবার প্রদান করা হয়।

​সহায়তা প্রদানকালে ইউএনও আকলিমা আক্তার বলেন, অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এই মানবিক সহায়তা শোকসন্তপ্ত পরিবারগুলোর কষ্ট হয়তো লাঘব করবে না, তবে এটি সরকারের একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। আমরা সবসময় দুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করছি।

​এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দীন ফরাজী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান ছোট্ট, মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রফিকুজ্জামান আবির,সেক্রেটারি মনির আকন,সাংবাদিক ইসরাত জাহান মমতাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost