, , ,
শিরোনাম
পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন উজিরপুরে ‘দুর্নীতির মাষ্টার’ এলজিইডি প্রকৌশলী সুব্রত’র খুটির জোর কোথায়? লটারিতে স্বচ্ছ পদায়ন, নবনিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ উজিরপুরে বিএনপি নেতা কামাল মুন্সি ও আবু বক্করের পদ স্থগিত দুটি সড়কের বেহাল দশা, ধানের চারা রোপণ করে প্রতিবাদ ডিডাব্লিউএফ নার্সিং কলেজ চেয়ারম্যান জহিরের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন ভাণ্ডারিয়ায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত বরিশালের মেহেন্দিগঞ্জে চরগোপালপুরে ভয়াবহ নদীভাঙন, হুমকিতে মিটুয়া খেয়াঘাট কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বরিশাল নগরীর কেডিসি কলোনি এখন মাদকের ‘স্বর্গরাজ্য’: দৈনিক বিক্রির অভিযোগ ২০ কেজি গাঁজা ও হাজারও ইয়াবা
কাজিরহাটে খান মার্কেটে সোহরাব স্টোরে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ ও মালামাল লুট

কাজিরহাটে খান মার্কেটে সোহরাব স্টোরে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ ও মালামাল লুট

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালের কাজিরহাট থানার ২ নম্বর লতা ইউনিয়নের খান মার্কেটে একটি ব্যবসা প্রতিষ্ঠানে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় নগদ টাকা ও বিভিন্ন ধরনের মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খান মার্কেটে সোহরাব স্টোর নামে ব্যবসা পরিচালনা করে আসছেন ব্যবসায়ী সোহরাব। চোরেরা গভীর রাতে দোকানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে নগদ অর্থসহ বিভিন্ন ভ্যারাইটিজ পণ্য নিয়ে যায়।

ভুক্তভোগী সোহরাব বলেন, “আমি দীর্ঘদিন ধরে এই মার্কেটে ব্যবসা করছি। গত রাতে আমার দোকানের চাল কেটে নগদ টাকা ও বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। এতে আমার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।”

ঘটনার পর ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খান মার্কেটের একাধিক ব্যবসায়ী জানান, এভাবে একের পর এক চুরির ঘটনা ঘটতে থাকলে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। তারা মার্কেটে নিরাপত্তা জোরদার এবং নিয়মিত পুলিশ টহলের দাবি জানান।
এদিকে স্থানীয় কয়েকজনের দাবি, খান মার্কেট সংলগ্ন ব্রিজের পাশে রাত ১০টার পর নিয়মিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আনাগোনা দেখা যায়। তাদের মতে, এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

এ বিষয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, এর দুই দিন আগে আন্দারমানিক ইউনিয়নের দুটি বাড়িতেও চুরির ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে কাজিরহাট থানা এলাকায় ধারাবাহিকভাবে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost