, , ,
শিরোনাম
পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন উজিরপুরে ‘দুর্নীতির মাষ্টার’ এলজিইডি প্রকৌশলী সুব্রত’র খুটির জোর কোথায়? লটারিতে স্বচ্ছ পদায়ন, নবনিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ উজিরপুরে বিএনপি নেতা কামাল মুন্সি ও আবু বক্করের পদ স্থগিত দুটি সড়কের বেহাল দশা, ধানের চারা রোপণ করে প্রতিবাদ ডিডাব্লিউএফ নার্সিং কলেজ চেয়ারম্যান জহিরের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন ভাণ্ডারিয়ায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত বরিশালের মেহেন্দিগঞ্জে চরগোপালপুরে ভয়াবহ নদীভাঙন, হুমকিতে মিটুয়া খেয়াঘাট কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বরিশাল নগরীর কেডিসি কলোনি এখন মাদকের ‘স্বর্গরাজ্য’: দৈনিক বিক্রির অভিযোগ ২০ কেজি গাঁজা ও হাজারও ইয়াবা
কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরের কাউখালীতে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, একাডেমিক সুপারভাইজার রিয়াজুল হক, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামসুর রহমান মিজান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র—ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া চর্চার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ মন গঠন, শৃঙ্খলাবোধ বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়াক্ষেত্রে নতুন প্রতিভা খুঁজে বের করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

এবারের প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শাখার প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করছে। দাবা, কাবাডি, হ্যান্ডবল ও সাঁতার—এ চার প্রধান ইভেন্টে বালক ও বালিকা পৃথক বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান জানান,রবিবার উপজেলা পরিষদ হল রুমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই ক্রীড়া আসর সম্পন্ন হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost