, , ,
শিরোনাম
পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন উজিরপুরে ‘দুর্নীতির মাষ্টার’ এলজিইডি প্রকৌশলী সুব্রত’র খুটির জোর কোথায়? লটারিতে স্বচ্ছ পদায়ন, নবনিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ উজিরপুরে বিএনপি নেতা কামাল মুন্সি ও আবু বক্করের পদ স্থগিত দুটি সড়কের বেহাল দশা, ধানের চারা রোপণ করে প্রতিবাদ ডিডাব্লিউএফ নার্সিং কলেজ চেয়ারম্যান জহিরের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন ভাণ্ডারিয়ায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত বরিশালের মেহেন্দিগঞ্জে চরগোপালপুরে ভয়াবহ নদীভাঙন, হুমকিতে মিটুয়া খেয়াঘাট কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বরিশাল নগরীর কেডিসি কলোনি এখন মাদকের ‘স্বর্গরাজ্য’: দৈনিক বিক্রির অভিযোগ ২০ কেজি গাঁজা ও হাজারও ইয়াবা
মেহেন্দিগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

মেহেন্দিগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

Reporter
প্রতিবেদক : এস এম শাহা আলম
প্রকাশিত : শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিয়াজুর রহমানের হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ৬ নম্বর বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে কাশেম ফকিরের নাবালিকা মেয়ের বিয়ের আয়োজন করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমান তাৎক্ষণিকভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম হাসান খান এবং কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমানকে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরে বিদ্যানন্দপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম মীর ঘটনাস্থলে উপস্থিত হন। উপজেলা প্রশাসন ও কাজিরহাট থানা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে বাল্যবিবাহটি বন্ধ করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম হাসান খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহের আয়োজন করায় সংশ্লিষ্ট পক্ষকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, বাল্যবিবাহ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost