, , ,
শিরোনাম
বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন ভুল চিকিৎসার অভিযোগে বরগুনা জেনারেল হাসপাতালে নবজাতকের মৃত্যু কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযানে ২ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা বর্ষায় পানির নিচে থাকে বিদ্যালয়ের মাঠ, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত ভূমি অফিসে জেলা প্রশাসনের আকস্মিক অভিযান, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ ৫ দিনের ব্যবধানে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি পরিবর্তন পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর ভাঙনে বিলীন ২০ কবর, হুমকিতে হাজিরহাট বাজার পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ, একই ওয়ার্ডে সাধারণ ও ডেঙ্গু রোগী সাংবাদিক মাহমুদ হাসানের মায়ের ইন্তেকাল, জেলা সাংবাদিক ইউনিয়নের শোক
বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, লুট প্রায় ৫ লাখ টাকার মালামাল

বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, লুট প্রায় ৫ লাখ টাকার মালামাল

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের মধ্য রাকুদিয়া গ্রামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিদ্দিক শরীফ জানান, রাতের আঁধারে ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র ডাকাতদল তাদের বাড়িতে প্রবেশ করে। প্রথমে বাড়িতে স্থাপিত সিসি ক্যামেরাগুলো উল্টে দিয়ে অকার্যকর করার চেষ্টা করে। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে।

তিনি আরও জানান, ডাকাতরা তার ছেলে সিহাবের বুকে পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং পরিবারের সবাইকে জিম্মি রেখে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে দ্রুত পালিয়ে যায়।

সিদ্দিক শরীফ বলেন, “ডাকাতদের হাতে পিস্তলসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছিল। হঠাৎ দরজা ভেঙে ঘরে ঢুকে সবাইকে জিম্মি করায় পরিবারের সদস্যরা চরম আতঙ্কিত হয়ে পড়েন। ডাকাতরা চলে যাওয়ার পর স্থানীয়দের বিষয়টি জানানো হয়।”

ঘটনার খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
এদিকে, মধ্য রাকুদিয়া গ্রামের একটি বসতবাড়িতে গভীর রাতে সংঘটিত এ সশস্ত্র ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, “জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কীভাবে তারা বাড়িতে প্রবেশ করেছে, তা উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost