, , ,
শিরোনাম
কাঠালিয়ায় পাথরবোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস, আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ কাউনিয়ায় বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি ‘মান্না সুমন’ আটক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার বিলুপ্ত হলো র‍্যাব,সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা মেহেন্দিগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদক- -কারবারি-আটক কাজিরহাটে ১০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক বরিশালের জিয়া সড়কে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চেক জালিয়াতির মামলায় নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর কারাদণ্ড
বিলুপ্ত হলো র‍্যাব,সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস

বিলুপ্ত হলো র‍্যাব,সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল—২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে পাস হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিলটি সংশোধিত আকারে পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। বিরোধী দলের আপত্তির মধ্যেই আলোচনা শেষে বিলটি সংসদে পাস হয়।

বিলটির বিভিন্ন ধারায় আপত্তি তুলে তা অনুমোদন না করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে তার আপত্তি এবং বিরোধী দলের বক্তব্য উপেক্ষা করেই বিলটি পাস করা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন এ আইনের ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানো, প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করা এবং বাহিনীর কর্মকাণ্ডে স্বচ্ছতা বজায় রাখার জন্য একটি কার্যকর কাঠামো গড়ে উঠবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost