, , ,
শিরোনাম
পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি হত্যা—নানা প্রশ্ন তীর ধসে মেঘনায় নিখোঁজ: যুবকের মরদেহ উদ্ধার, হদিস নেই বিজিবি সদস্যের গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত বরিশালে যুবলীগ-নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল পণ্ড, আটক ৬ নলছিটিতে ইভটিজিং, চাঁদাবাজি ও মাদকবিরোধী মতবিনিময় সভা কাউখালীতে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মুলাদীতে বিষপানে গৃহবধূর মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে কাঠালিয়ায় পাথরবোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস, আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ কাউনিয়ায় বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি ‘মান্না সুমন’ আটক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার
বরিশালে যুবলীগ-নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল পণ্ড, আটক ৬

বরিশালে যুবলীগ-নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল পণ্ড, আটক ৬

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বরিশালে মিছিল করেছে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ। তবে পুলিশের পাশাপাশি যুবদল ও ছাত্রদলের বাধায় মিছিলটি পণ্ড হয়ে যায়। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বান্দরোডের চাঁদমারী এলাকায় এ ঘটনা ঘটে।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল স্টেডিয়ামের সামনে থেকে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি বান্দরোড হয়ে চাঁদমারী এলাকায় পৌঁছালে সেখানে থাকা টহল পুলিশ এবং যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন।

ধাওয়ার মুখে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ধাওয়া করে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া আরও দুজনকে আটক করে। সব মিলিয়ে ছয়জনকে আটক করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost