, , ,
শিরোনাম
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়ায় বহুমুখী প্রতিভার অধিকারী মৌলভীবাজার এর মেয়ে আনিসা খানকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব: প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ভোলায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে না পারলে আপনি থাকবেন না-ওসিকে চিফ হুইপ মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার অভিজিৎ দিপকে ও নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ পিরোজপুর জেলা হাসপাতালে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা মুলাদীতে সাপের কামড়ে প্রাণ গেল তরুণীর পটুয়াখালীতে টিফিনের রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ
বরিশালে পিকআপের পাটাতনে লুকানো ছিল ৯০ কেজি গাঁজা, আটক ১

বরিশালে পিকআপের পাটাতনে লুকানো ছিল ৯০ কেজি গাঁজা, আটক ১

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬

বরিশাল নগরী থেকে পিকআপে লুকিয়ে রাখা ৯০ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় বলে শনিবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ—পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম।

আটক রুহুল হাওলাদার (২২) নগরীর ৬ নম্বর ওয়ার্ড হুমায়ুন হাওলাদারের ছেলে।

উপ—পরিচালক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল শুক্রবার রাত দেড়টার দিকে নগরীর ৯ নম্বর ওয়ার্ড রসুলপুর চর এলাকায় অভিযান করে। ওই এলাকার বরফকলের কাছে পৌছুলে একটি পিকাআপের কাছে থাকা তিনজন লোক দৌড়ে পালানোর চেষ্টা করে।

এ সময় ধাওয়া করে রুহুল হাওলাদারকে আটক করা হয়। পরে পিকআপের পাঠাতনের নিচে কৌশলে লুকানো অবস্থায় ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক রুহুলের দেওয়া তথ্য মতে পালিয়ে যাওয়া দুজন হলেন, কুমিল্লার দুর্গাপুর গ্রামের মো. হাসেন আলীর ছেলে সিরাজ মিয়া (৩৭) ও নগরীর রসুলপুরের মৃত ফারুক হাওলাদারের ছেলে পলাশ হাওলাদার (৪২)।

মোহাম্মদ খোরশিদ আলম আরও বলেন, এ ঘটনায় আটক ব্যক্তিসহ পালিয়ে যাওয়া দুজনকে আসামি করে মামলা করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost