, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জে নৌ-পুলিশের অভিযান, ৫০ হাজার মিটার জাল ও জাটকা জব্দ হিজলায় মা ইলিশ রক্ষায় যৌথ বাহিনীর ফাঁকা গুলি, আটক ১৭ মেহেন্দিগঞ্জে প্রবাসীর ঘরে আগুন দেওয়ার অভিযোগ মেহেন্দিগঞ্জে কসাইখানায় রোগাক্রান্ত গরু জবাইয়ের অভিযোগ ভান্ডারিয়ায় পৃথক অভিযানে মাদক মামলার ২ আসামি গ্রেফতার, ইলিশের উৎপাদন ও রপ্তানি বাড়াতে মা ইলিশ সংরক্ষণ জরুরি: মৎস্যসচিব উজিরপুরে মৎস্যজীবীদের সঙ্গে মৎস্য ও প্রানী সম্পদ সচিবের মতবিনিময় শৃঙ্খলা ভঙ্গ, কুয়াকাটায় মহিলা দলের সম্পাদককে শোকজ বায়তুল মোকাররমে খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তেজনা কুমিল্লায় তাজমিন হত্যা: ঘাতক একজনই, ইঙ্গিত তদন্ত কর্মকর্তাদের
বামনায় মাদক মামলার পলাতক আসামি হৃদয় গ্রেপ্তার

বামনায় মাদক মামলার পলাতক আসামি হৃদয় গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : মোঃ নাসির মোল্লা
প্রকাশিত : মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬

বরগুনার বামনায় মাদক মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. হৃদয় (২৫)কে গ্রেপ্তার করেছে বামনা থানা পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তুলাতলা—কালিকাবাড়ী পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন খানের দিকনির্দেশনায় এসআই মো. মাইনুল হোসেন, এএসআই মো. আমির হোসেন ও সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে কালিকাবাড়ী গ্রামের ছগির চাকরের ছেলে মো. হৃদয়কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, হৃদয়ের বিরুদ্ধে এলাকায় চুরি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বামনা থানায় একটি মাদক মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তার হৃদয় বামনা থানার মামলা নং—০৫, তারিখ ১২/০৯/২০২৬ খ্রিষ্টাব্দের এজাহারনামীয় পলাতক আসামি। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮—এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়েছে।

বামনা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost