, , ,
শিরোনাম
বরিশালে ঠিকাদারকে লক্ষ্য করে গুলি, খালে ঝাঁপিয়ে রক্ষা এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ১১ ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয় উদ্বোধন ভান্ডারিয়ায় বন বিভাগের ১৩ গাছ কাটার অভিযোগে মামলা তৎকালীন কাউনিয়া থানার ওসি কাজী মাহবুবুর রহমান ও এসআই বসিরের বিরুদ্ধে পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ থানায় ঢুকে পুলিশ পেটানো সেই যুবক গ্রেপ্তার কাজিরহাটের আন্দারমানিক ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এবিএস খান স্বপনের গণসংযোগ উজিরপুরের ধামুড়ায় পলাশ কুন্ডুর সঙ্গে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পর্যায়ের নেতারা কাউখালীতে সন্ধ্যা নদীতে বিশেষ অভিযান: সাড়ে সাড়ে তিন হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
মুলাদীতে ‘বোমা জামাল’ গ্রেফতার, বিস্ফোরক আইনে মামলা

মুলাদীতে ‘বোমা জামাল’ গ্রেফতার, বিস্ফোরক আইনে মামলা

Reporter
প্রতিবেদক : এসএম শাহ আলম
প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

বরিশালের মুলাদীতে ‘বোমা জামাল’ নামে পরিচিত জামাল পালোয়ানকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জামাল পালোয়ান ওরফে জামাল ওই গ্রামের মৃত কাশেম পালোয়ানের ছেলে। স্থানীয়ভাবে তিনি বোমা তৈরির কারিগর ও বোমারু জামাল নামে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, জামালের বিরুদ্ধে দস্যুতা ও মাদকসহ বিভিন্ন অপরাধে ইতিপূর্বে ছয়টি মামলা রয়েছে। গতকাল সোমবার তার বিরুদ্ধে মুলাদী থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost