, , ,
শিরোনাম
বরিশালে ঠিকাদারকে লক্ষ্য করে গুলি, খালে ঝাঁপিয়ে রক্ষা এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ১১ ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয় উদ্বোধন ভান্ডারিয়ায় বন বিভাগের ১৩ গাছ কাটার অভিযোগে মামলা তৎকালীন কাউনিয়া থানার ওসি কাজী মাহবুবুর রহমান ও এসআই বসিরের বিরুদ্ধে পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ থানায় ঢুকে পুলিশ পেটানো সেই যুবক গ্রেপ্তার কাজিরহাটের আন্দারমানিক ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এবিএস খান স্বপনের গণসংযোগ উজিরপুরের ধামুড়ায় পলাশ কুন্ডুর সঙ্গে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পর্যায়ের নেতারা কাউখালীতে সন্ধ্যা নদীতে বিশেষ অভিযান: সাড়ে সাড়ে তিন হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
মেহেন্দিগঞ্জে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মেহেন্দিগঞ্জে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Reporter
প্রতিবেদক : এসএম শাহ আলম
প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মো. আবু জাফর প্যাদা (৪৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।

সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে মেহেন্দিগঞ্জ থানাধীন উলানিয়া লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-৮ সদর কোম্পানি, বরিশালের একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।

গ্রেফতার আবু জাফর প্যাদা পটুয়াখালী জেলার দুমকি থানার দক্ষিণ মুরাদিয়া এলাকার বাসিন্দা।

এসআরবি-৮ সূত্রে জানা যায়, নিয়মিত রাত্রিকালীন টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে উলানিয়া লঞ্চঘাট এলাকায় এক ব্যক্তির গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানের খবর পায় আভিযানিক দল। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় এসআরবি সদস্যরা তাকে আটক করেন।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধার করা গাঁজাসহ তাকে মেহেন্দিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৮ বরিশালের এক কর্মকর্তা জানান, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost