, , ,
শিরোনাম
দুই যুগ পর বরিশাল সদর উপজেলা পরিষদের পুকুর পরিচ্ছন্নতায় প্রশাসনের উদ্যোগ মন্ত্রীর সুস্থতা কামনায় ওসির দোয়া মাহফিল হিজলায় ট্রলার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু যুবদল নেতার মৃত্যুর কারণ শনাক্তে ব্যর্থ, মাগুরায় চিকিৎসককে অব্যাহতি উজিরপুরে ডিএনসির অভিযানের নামে শয্যাশায়ী ব্যক্তির চিকিৎসার টাকা চুরির অভিযোগ পটুয়াখালীতে নদীতে ভেসে এলো গলায় ইট বাঁধা মরদেহ ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা রাজাপুরে ইউনিয়ন পৃথকীকরণ নিয়ে উত্তেজনা, ১৪৪ ধারা জারি আমতলীতে মাদ্রাসার দোকান দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে পুকুরে ডুবে প্রাণ গেল ২ স্কুলছাত্রীর
হিজলায় ট্রলার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

হিজলায় ট্রলার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

Reporter
প্রতিবেদক : এসএম শাহ আলম
প্রকাশিত : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

বরিশালের হিজলায় নিজের ট্রলার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিক মাঝি (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শ্রীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিক মাঝি ওই এলাকার আবুল মাঝির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শ্রীপুর এলাকায় রফিকুল ইসলাম গাজীর ট্রলার মেরামতের ডকে নিজের ট্রলার ঘষামাজা করছিলেন রফিক মাঝি। এ সময় তিনি স্যান্ডার যন্ত্র ব্যবহার করছিলেন। হঠাৎ যন্ত্রটির বৈদ্যুতিক তারে ত্রুটি থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।

পরে তাঁর শ্যালক আব্দুল্লাহ মাঝিসহ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, ট্রলার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিক মাঝির মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা—মা, স্ত্রীসহ পরিবারের সদস্যরা কোনো সন্দেহ প্রকাশ করেননি এবং কাউকে দায়ী করেননি।

তিনি আরও জানান, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তরুণ বয়সে রফিক মাঝির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost