পিরোজপুরের মঠবাড়িয়ায় শনিবার দিবাগত রাত ১০ টার দিকে ২ হাজার ১৫ পিস ইয়াবা ও নগদ এক লক্ষ টাকা সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ২ নং ধানিসাফা ইউনিয়নের সাফা বাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ২ নং ধানিসাফা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মোহাম্মদ মোজাম্মেল বেপারীর ছেলে মোহাম্মদ রুবেল বেপারী (২৯) এবং একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দেবীপুর গ্রামের মৃত আমির হোসেন দফাদার ছেলে এমাদুল দফাদার (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এস আই পলাশ বিশ্বাস ও এস আই মোস্তফা শওকত জামান এর নেতৃত্বে একটি দল শনিবার রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাফা বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় মেসার্স উর্মি এন্টারপ্রাইজের সামনে সন্দেহ জনক অবস্থায় ২ জনকে দেখতে পেয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে রুবেল নামের একজনের জিন্সের প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো সাতটি পোটলা ও নগদ এক লক্ষ টাকা উদ্ধার করা হয়। পরে পোটলা গুলো খুলে ২ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি হোসেন আল মাহাবুব জানান, শনিবার রাতে সাফা বাজার থেকে দুইজন মাদক কারবারিকে আমাদের একটি টিম গ্রেফতার করেছে। তাদেরকে মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন