, , ,
শিরোনাম
চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা! পটুয়াখালীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে মির্জাগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে বরিশাল চাঁদমারী—ত্রিশগোডাউন এলাকায় চুরির হিড়িক, আতঙ্কে বাসিন্দারা নেছারাবাদে বিএনপির তিন গ্রুপে বিপ্লব ও সংহতি দিবস পালন নলছিটিতে পুলিশের ওপর হামলা, গাড়ি ভেঙে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল সমর্থকেরা যশোরের যুবক পটুয়াখালীতে গ্রেপ্তার প্রস্রাবের কথা বলে হাতকড়াসহ পালালেন মাদক কারবারি, অবশেষে আটক বিএনপির নয় নেতার স্ত্রী ও চারজনের সন্তান সারের ডিলার
প্রস্রাবের কথা বলে হাতকড়াসহ পালালেন মাদক কারবারি, অবশেষে আটক

প্রস্রাবের কথা বলে হাতকড়াসহ পালালেন মাদক কারবারি, অবশেষে আটক

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া এক মাদক কারবারিকে চার ঘণ্টা পর আবারও আটক করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জাফতনগর পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যান ইয়াসিন। পরে রাত ৮টার দিকে অভিযান চালিয়ে আটক করা হয় তাকে।

ইয়াসিন জাফতনগর এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার জাফতনগর ইউনিয়নের মোহাম্মদ ফকিরহাটসংলগ্ন আমির আলী সওদাগর বাড়ির নিজ ঘর থেকে চার গ্যালন মদসহ ইয়াসিনকে আটক করেন জাফতনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাঁকে ফাঁড়িতে নেওয়া হয়। সেখানে প্রস্রাব করার কথা বলে হাতকড়া পরা অবস্থায় বাইরে বের হন ইয়াসিন। একপর্যায়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান তিনি।

এ বিষয়ে জাফতনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র মল্লিকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশের হেফাজত থেকে আসামি পালিয়ে গেলেও অভিযান চালিয়ে তাকে আবার আটক করা হয়েছে।

এসময় তাকে থানায় আনা হচ্ছে বলেও উল্লেখ করেন ওসি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost