, , ,
শিরোনাম
গোপালগঞ্জে বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ মুলাদীতে দরজা ভেঙে ক্রোকারিজ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার। উজিরপুরে গ্রামীণ ব্যাংক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ উজিরপুরে নিখোঁজের দুই দিন পর মাছের ঘেরে কিশোরের লাশ উজিরপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ১ ইউএনওর নির্দেশে অতিরিক্ত ফি ফেরত দিল মাদরাসা কর্তৃপক্ষ ঢাকায় হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ দুই জা-এর মধ্যে দৈনিক ঝগড়া, স্ত্রীদের হত্যা করে জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই পিরোজপুরের ৮ম চীন মৈত্রী সেতুর পশ্চিম পাড়ে ’৯৩ বন্ধুদের উদ্যোগে সামাজিক বনায়ন
উজিরপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ১

উজিরপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ১

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
বরিশালের উজিরপুরে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোঃ সিদ্দিকুর রহমান সরদার (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় রাহাত সরদার (৩০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই সিদ্দিকুর রহমানের মৃত্যু হয়। আহত রাহাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালিয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় গৌরনদী হাইওয়ে পুলিশের একটি পিকআপকেও ধাওয়া করা হয়। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের ইচলাদী থেকে গৌরনদীর জয়শ্রী পর্যন্ত যানবাহনের বেপরোয়া গতিতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাঁরা যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও সোহানুর রহমান সেতু এবং উজিরপুর থানার ওসি মোঃ রকিবুল ইসলাম। তাঁদের তৎপরতায় প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost