মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:০২ অপরাহ্ন

হোসেনপুরের ডলি সৌদিতে তিন বছর ধরে নিখোঁজ : ফিরে পেতে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা

হোসেনপুরের ডলি সৌদিতে তিন বছর ধরে নিখোঁজ : ফিরে পেতে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা

আশরাফ আহমেদ (হোসেনপুর) কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরের নারী শ্রমিক ডলি বেগম (৩৬) কাজের সন্ধানে সৌদি আরব গিয়ে গত তিন বছর ধরে নিখোঁজ রয়েছেন। ফলে বাড়িতে রেখে যাওয়া বৃদ্ধ বাবা ও একমাত্র সন্তান শ্যামা মাকে ফিরে পেতে আকুল আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী বরাবর।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার গণমানপুরুরা গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে ডলি বেগম। প্রায় ১১ বছর আগে নারী শ্রমিক হিসেবে সৌদি আরবে পাড়ি জমান তিনি। সেখানে যাওয়ার পর আট বছর প্রায় প্রতিদিনই মোবাইল ফোনের মাধ্যমে বাড়ির সাথে তার যোগাযোগ ছিল।এছাড়া প্রায় প্রতি মাসেই মা-বাবা ও মেয়ের জন্য কিছু টাকা পাঠাতেন তিনি। কিন্তু প্রায় তিন বছর আগে হঠাৎ করে ডলির সাথে পরিবারের যোগাযোগ বিছিন্ন হয়ে যায়।

ডলি বেগমের মা জোৎস্না আখতার জানায়, ১৫ বছর আগে ডলিকে বরিশালের আনোয়ার হোসেন নামে এক যুবকের সাথে বিয়ে দেওয়া হয়। বিয়ের বছরখানেক যেতে না যেতেই ডলির স্বামী আনোয়ার সড়ক দুর্ঘটনায় মারা যান।সে সময় ৭ মাসের অন্ত:সত্ত্বা ছিলেন ডলি বেগম। ফলে গর্ভের সন্তানকে নিয়ে ডলির আশ্রয় মিলে বাবার বাড়িতে। তার গর্ভের সন্তান শ্যামা আক্তার (১৪) এখন স্থানীয় লুলিকান্দি উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত।

এদিকে ভাগ্য পরিবর্তনের আশায় গ্রামের এক আদম ব্যবসায়ীর মাধ্যমে আজ থেকে এগারো বছর আগে সৌদি আরবে পাড়ি জমান ডলি বেগম। সেখানে যাওয়ার পর আট বছর পরিবারের সাথে মোবাইল ফোনে সার্বক্ষণিক যোগাযোগ ছিল তার। এছাড়া বাড়িতে কিছু টাকাও পাঠাতেন। কিন্তু গত তিন বছর যাবৎ ডলির সাথে পরিবারের আর কোন যোগাযোগ নেই।

ডলির মা -বাবা ও সন্তান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে বলেন, আমাদের মেয়েকে ফিরে পেলে প্রাণভরে দোয়া করব মাননীয় প্রধানমন্ত্রীর জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost