মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:০২ অপরাহ্ন

গাজীপুরে ফ্যান কারখানায় আগুন, নিহত ১০

গাজীপুরে ফ্যান কারখানায় আগুন, নিহত ১০

আফজাল হোসেন(নিজস্ব প্রতিবেদক)- গাজীপু‌রে একটি ফ্যান কারখানায় আগুনে ১০ জনের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় সদর উপ‌জেলার বা‌ড়িয়া ইউ‌নিয়‌নের কেশোর্তা এলাকায় এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর ভেতর থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যায় হঠাৎ এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে কর্মচারীরা এদিক-সেদিক ছুটতে শুরু করেন। কিছু বোঝার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কেউ কেউ বের হতে পারলেও অনেকেই ভেতরে আটকা পড়েন।

গাজীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইনসেপেক্টর মো. জাকারিয়া খান জানান, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার বারিয়া ইউনিয়নের কেশরিতা এলাকায় ওই ফ্যান কারখানায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার পর ভেতর থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost