, , ,
শিরোনাম
কাজিরহাটে ১৩ ইটভাটার ১১টিই অবৈধ, মৌসুম শুরুর আগেই চালুর প্রস্তুতি মেহেন্দিগঞ্জে একাধিক মামলার আসামি সালাউদ্দিন ছালা গ্রেপ্তার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান গলাচিপায় বিএনপির সাইনবোর্ড টানিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন দখল ভুয়া ফেসবুক আইডিতে মানহানি ও ভাষানচর কল্যাণ সমিতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মুলাদীতে গাঁজাসহ গ্রেপ্তার দুই বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, জানে না পুলিশ বাউফলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এক চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩
ঋণের দায়ে জর্জরিত হয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ঋণের দায়ে জর্জরিত হয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ব্যবসায় লোকসানের কারণে ঋণের দায়ে জর্জরিত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাজলক্ষ্মী মোমবাতি কেমিক্যালের মালিক মানিক চক্রবর্তী (৪৬)।

সোমবার সন্ধ্যা সাতটার দিকে পরিবারের সবার অজান্তে বসত ঘরের পাশের একটি আম গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে সে (মানিক) আত্মহত্যা করেছেন। নিহত মানিক চক্রবর্তী শাওড়া গ্রামের মৃত জীবন কৃষ্ণ চক্রবর্তীর ছেলে।

স্থানীয় ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, মানিক চক্রবর্তী দীর্ঘদিন থেকে রাজলক্ষ্মী মোমবাতি কেমিক্যাল নামের একটি কোম্পানী পরিচালনা করে আসছিলো। সম্প্রতি সময়ে ব্যবসায়ীক লোকসানের কারণে সে (মানিক) বিপুল পরিমান টাকা ঋণগ্রস্থ হয়ে পরেন। পাওনাদারদের চাঁপের কারণে সে (মানিক) গত কয়েকদিন ধরে মানসিকভাবে ভেঙ্গে পরেন।

সূত্রে আরও জানা গেছে, সোমবার সন্ধ্যা সাতটার দিকে পরিবারের সবার অজান্তে বসত ঘরের পাশের একটি আম গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে মানিক চক্রবর্তী আত্মহত্যা করেন। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost