, , ,
যুবদল নেতাসহ সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেপ্তার

যুবদল নেতাসহ সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়ায় যুবদল নেতাসহ সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি বানারীপাড়া পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম ফকির ও চেকজালিয়াতি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. নুর হোসেন হাওলাদার।

সোমবার (১১মে) দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বানারীপাড়া থানার সহকারি উপ-পরিদর্শক মো. মাহফুজ জানিয়েছেন, উপজেলার কুন্দিহার গ্রামের বাড়ি থেকে চেকজালিয়াতি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি নুর হোসেন হাওলাদার এবং পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাড়ি থেকে মাদক মামলায় পাঁচ বছরের দন্ডিত আসামি যুবদল নেতা সিরাজুল ইসলাম সিরাজ ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান বলেন, সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করে মঙ্গলবার (১২ মে) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost