শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

শিরোনাম
ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পি গ্রেপ্তার বরিশালে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুল শিক্ষার্থী: বাড়িতে তালা ঝুলিয়ে লাপাপ্তা পরিবার ফেসবুকে ‘বাঁচান’ স্ট্যাটাসের ২৪ ঘণ্টায়ও মেলেনি চিকিৎসকের খোঁজ টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের পর মহাসড়কে ফেলে যান বিশ্ববিদ্যালয় শিক্ষক অসম্পূর্ণ সংযোগ সড়ক: মেহেন্দিগঞ্জ—হিজলা সেতুর সুফল থেকে বঞ্চিত হাজারো মানুষ মাউলতলা ইসলামিয়া মাদ্রাসার গভর্নিং বডি গঠন, সভাপতি দেওয়ান মোঃমুনির হোসেন, সদস্য মেহেদী হাসান কাজিরহাট গন চুরির হিড়িক: প্রশাসনের নীরবতায় চরম আতঙ্কে এলাকাবাসী উজিরপুরে ইয়াবা বিক্রির সময় পুলিশের জালে মাদক কারবারি আটক হিজলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু প্যাদার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত
মাদকের টাকার জন্য নিজ ঘরে ভাঙচুর-লুট: ছেলেসহ তিনজন গ্রেপ্তার

মাদকের টাকার জন্য নিজ ঘরে ভাঙচুর-লুট: ছেলেসহ তিনজন গ্রেপ্তার

বরিশালে মাদক সেবনের টাকার জন্য নিজ ঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নিজের ছেলে ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। এ ঘটনায় কিশোর ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তরা সবাই বরিশাল নগরীর নতুন বাজার এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদীর ছেলে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। অন্য আসামিরা এলাকায় বখাটে ও মাদকসেবী হিসেবে পরিচিত। তাদের প্ররোচনায় ছেলে দীর্ঘদিন ধরে মাদক কেনার জন্য বাসা থেকে বিভিন্ন সময় টাকা-পয়সা নিয়ে যেত।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত রবিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে বাদীর ছেলে ও তার সহযোগীরা লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে ঘরে প্রবেশ করে। এ সময় তারা বাদী ও তার স্বামীর কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ঘরের ল্যাপটপ, কাঠের আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। বাধা দিতে গেলে বাদী ও তার স্বামীকে মারধর করা হয় বলেও অভিযোগে বলা হয়েছে।

পরে আসামিরা আলমারিতে থাকা প্রায় ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ ১২ হাজার টাকা নিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার এসআই গোলাম নাসিম হোসেন জানান, ঘটনার পর মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost