, , ,
শিরোনাম
পুরোদমে শুরু আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পাবনায় বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা ভাড়া বাসায় মিললো পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে: মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ-বিভ্রাট জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত হিজলায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলার অভিযোগ উঠেছে মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৬ বেহাল অবস্থায় কাজিরহাটের ব্যাংকেরহাট ব্রিজ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় দুই আসামি গ্রেফতার
নিখোঁজের একদিন পর তান্ত্রিকের মরাদেহ উদ্ধার

নিখোঁজের একদিন পর তান্ত্রিকের মরাদেহ উদ্ধার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

পিরোজপুরের নেছারাবাদে নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামে এক তান্ত্রিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের পানাউল্লাহপুর গ্রামের শিক্ষক শাহ আলমের পরিত্যক্ত ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নির্মল হালদার উপজেলার আটঘর—কুড়িয়ানা ইউনিয়নের পশ্চিম কুড়িয়ানা গ্রামের বিপেন হালদারের ছেলে।

নির্মলের পরিবারের সদস্যরা জানায়, সোমবার বিকেলে প্রতিদিনের মতো স্থানীয় কুড়িয়ানা বাজারে যান নির্মল। কিন্তু রাত ৮টার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ওই রাতেই নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার। এরপর মঙ্গলবার সকালে পানাউল্লাহপুর গ্রামে একটি বাড়ির পাশে তার মরদেহ পড়ে থাকার খবর পান তারা।

নির্মল হালদারের ভাগ্নে দিলীপ হালদার জানান, মামার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। তিনি গলায় চেইনের সঙ্গে প্রায় দেড় ভরির দুটি স্বর্ণের লকেট পরতেন। এছাড়া সবসময় তাঁর কাছে কিছু নগদ টাকাও থাকত।’

নিহতের সম্পর্কের ভাই ও প্রতিবেশী সমিরণ রায় জানান, নির্মল এলাকায় ওঝা হিসেবে পরিচিত ছিলেন। মানুষের বিপদ—আপদে তিনি টাকা ধার দিতেন।

এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে মঙ্গলবার সকালে পানাউল্লাহপুর গ্রামের ওই পরিত্যক্ত ঘরের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ ও এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost