, , ,
শিরোনাম
বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাতেম আলী কলেজে ফলজ বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় যাত্রা শুরু করল ড্রিম জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি কাজিরহাটে ৪৮ ঘন্টা পর লতা নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার থানায় হামলা, পুলিশ পরিচয়ে টাকা নিয়েও মামলার আসামি যুবলীগ নেতা বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান বিশ্বকাপ জিতে যে বিশ্বরেকর্ড গড়ল স্পেন বরিশালে পরকীয়া প্রেমের ঘটনা আড়াল করতে ‘ডাকাতির’ নাটক জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩ সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি, ৮০০ কোট-টাই
হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাব—৮ এর অভিযানে গ্রেফতার

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাব—৮ এর অভিযানে গ্রেফতার

হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব—৮, বরিশাল। সোমবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে ভোলা জেলার লালমোহন উপজেলার বেড়িবাঁধ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন মো. হেলাল (২২)। তিনি ভোলা জেলার লালমোহন উপজেলার খাইগোবাড়ী এলাকার দেবীরচর গ্রামের সালাউদ্দিন ওরফে ছালামত ক্বারীর ছেলে।

র‌্যাব—৮ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব—৮ এর ভোলা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে হেলালকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব জানায়, সিএমপি চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার মামলা নং—৫৭(৩)১৭, জিআর নং—১৫৯/১৭, পেনাল কোডের ৩০২/৩৪ ধারার হত্যা মামলায় তার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় চট্টগ্রামের মহানগর অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সাজা ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। এ কারণে আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন, যা ভোলার লালমোহন থানায় মুলতবি ছিল।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব—৮।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost