, , ,
শিরোনাম
বাবুগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার একদফা পরিবর্তনের পর বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. রেফায়েতুল হায়দার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিনস মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত, ১০৯ শিক্ষার্থীকে সম্মাননা সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে সরকারি খাস জমি দখল করে রাস্তা বন্ধের অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপ কামনা সহপাঠীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন চোরকে বেঁধে ন্যাড়া করে দিলো গ্রামবাসী মানবিক বিভাগের ডিগ্রি নিয়ে বাণিজ্য শাখায় শিক্ষকতা, কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ সাংবাদিক এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু
বরগুনায় অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বরগুনায় অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ০৬ জুন, ২০২৬

বরগুনার আমতলীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ০.১৫ গ্রাম হেরোইন উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বরগুনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (৬ জুন ২০২৬) আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা’র নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. আব্দুল হাই।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল আমতলী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চৌরাস্তার দক্ষিণ পাশে মুক্তিযোদ্ধা ভবন সংলগ্ন বাস ডিপো এলাকায় অভিযান চালায়। এ সময় ০.১৫ গ্রাম হেরোইনসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— রিয়াদ হাওলাদার (৪০), পিতা: মৃত সিদ্দিকুর রহমান এবং জাহিদ হাওলাদার (২৩), পিতা: মৃত কালাম হাওলাদার। তারা উভয়েই আমতলী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ জানায়, উদ্ধারকৃত হেরোইন জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost