বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

শিরোনাম
মির্জাগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট বরিশাল শিল্প মেলায় ২০০ ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলনে, থানায় জিডি কর্তৃপক্ষের ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার কাজিরহাটে মাদকের গডফাদারদের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদারের দাবি, মূল হোতা ও অর্থদাতাদের আইনের আওতায় আনার আহ্বান চেক প্রতারণা মামলায় বরিশালে সাবেক কাউন্সিলরের ভাইয়ের ৮ মাসের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বজ্রপাতে নদীতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ ২ দিন পর মিলল সাগরে ঘনীভূত হতে পারে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বরিশাল নগরীর কেডিসি বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

বরিশাল নগরীর কেডিসি বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

বরিশাল নগরীর কেডিসি বস্তি এলাকায় অভিযান চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (ডিবি) শাখা। এ সময় অভিযানের লক্ষ্যবস্তু দুই মাদক ব্যবসায়ী সাইদুল ইসলাম ও নিলুফা ইয়াসমিন নিলু পালিয়ে যান।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. সগীর হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন কেডিসি বস্তি এলাকায় মাদক বিক্রেতা সাইদুল ইসলামকে আটকের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সাইদুল ইসলাম ও তার সহযোগী নিলুফা ইয়াসমিন নিলু ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরবর্তীতে তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

ডিবি পরিদর্শক মো. সগীর হোসেন আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে সাইদুল ইসলাম ও নিলুফা ইয়াসমিন নিলু যৌথভাবে বিপুল পরিমাণ এই মাদকদ্রব্য আমদানি করেছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি বলেন, পলাতক দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের জন্য ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost