শনিবার, ১৮ Jul ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

শিরোনাম
কাউখালীতে শ্রমিক দলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ থানার ব্যারাক থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার প্রাথমিকে বদলি কমিটিতে ‘গণ্যমান্য ব্যক্তি’ বাদ, যুক্ত হলো সাত শর্ত সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি সম্পূর্ণ নিষিদ্ধ যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান কারাগার থেকে পালাল নারী বন্দি, বরখাস্ত ৭ রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশিত হচ্ছে না আদালতের জিম্মায় ফিরে পেয়েও রক্ষা হলো না কিশোরী, পথে হামলা করে অপহরণের অভিযোগ; সংবাদ সম্মেলনে মায়ের আকুতি
আলেমকে ‘জঙ্গি’ আখ্যা:সাংগঠনিক ব্যবস্থা নিয়ে চলছে আলোচনা

আলেমকে ‘জঙ্গি’ আখ্যা:সাংগঠনিক ব্যবস্থা নিয়ে চলছে আলোচনা

বরিশালের উজিরপুর উপজেলার গুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন ও সাধারণ সম্পাদক লাভলুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, তারা এক আলেমকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে হেনস্তাসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মুফতি মাসুদ হাসান ফিরোজীকে কেন্দ্র করে সৃষ্ট একটি ঘটনাকে ঘিরে তাদের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে। অভিযোগ রয়েছে, কাঙ্ক্ষিত অর্থ না পেয়ে ওই আলেমকে বিভিন্নভাবে হয়রানি ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

দলীয় একাধিক সূত্র দাবি করেছে, গুটিয়া ইউনিয়ন বিএনপির এই দুই নেতার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ, সংশ্লিষ্ট নথিপত্র এবং ভুক্তভোগীদের বক্তব্য ইতোমধ্যে দলের কেন্দ্রীয় পর্যায়ে পাঠানো হয়েছে। অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা চলছে বলে সূত্রগুলো জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দলীয় এক নেতা বলেন, “দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”

এদিকে, অভিযোগের বিষয়টি সামনে আসার পর উজিরপুর ও গুটিয়া ইউনিয়নের বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও নানা আলোচনা শুরু হয়েছে। স্থানীয় কয়েকজন নেতা-কর্মী দাবি করেছেন, দীর্ঘদিন ধরে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছিল।

তবে এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় বা জেলা পর্যায় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা বক্তব্য প্রকাশ করা হয়নি। ফলে অভিযোগের বিষয়ে তদন্ত ও সাংগঠনিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা-কল্পনা অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost