বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দিলেন শ্রমিক দল নেতা ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও শেখ হাসিনাসহ জুলাই গণহত্যার অভিযুক্তদের বিচারের দাবিতে এনসিপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল ঝালকাঠিতে সৎ ভাতিজির হামলায় চাচা জখম,হাসপাতালে ভর্তি ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা বরিশালে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করায় বাদীকে কারাদণ্ড মহিপুর ভূমি অফিসে নামজারি ঘিরে দালালচক্রের দৌরাত্ম্য, অতিরিক্ত অর্থ না দিলে ঝুলে থাকে আবেদন গলাচিপায় বাদুরাবাজারে পরিত্যক্ত নবজাতকে উদ্ধার ফয়সালকে ঠেকায় কে? কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ছাত্রদলের দুই পক্ষের বিরোধে বরিশাল বিএম কলেজে উত্তেজনা
ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও শেখ হাসিনাসহ জুলাই গণহত্যার অভিযুক্তদের বিচারের দাবিতে এনসিপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও শেখ হাসিনাসহ জুলাই গণহত্যার অভিযুক্তদের বিচারের দাবিতে এনসিপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যার অভিযুক্তদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা ও মহানগর শাখা।

মঙ্গলবার (২৩ জুন) বরিশাল নগরীর টাউনহল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে এনসিপির নেতাকর্মীরা অংশ নেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। কর্মসূচিতে বক্তারা জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মরণ করেন এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন তালুকদার, যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম মুন্সি, হারুনুর রশীদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক আসিফ আলী, জেলা কমিটির সদস্য শিউলি বেগম, নারী শক্তির কেন্দ্রীয় সদস্য সুরাইয়া ইয়াসমিন, মহানগর সংগঠক মোহন হোসেন, নাদিম মাহমুদ, সবুজ হাওলাদার, জাহিদ আকন, হাসিব মাহমুদ, যুবশক্তির নেতা জয়সহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তারা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
ভাই, লিংকটা একটু দিয়েন

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost