, , ,
শিরোনাম
ভান্ডারিয়ার ইউএনও ও প্রশাসনের নাম ভাঙিয়ে প্রতারণায় সবাইকে সতর্ক থাকার আহ্বান হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপ কারারক্ষীর বরিশাল নগরীতে ঝুঁকিপূর্ণ নীল থ্রি-হুইলার, ফিটনেস ও কাগজপত্র নিয়ে প্রশ্ন ধর্ষণ মামলায় আপস করায় বাদীর ২ দিনের কারাদণ্ড, আসামি কারাগারে কাঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, দুইজনের বিরুদ্ধে মামলা ভোলায় পৌরসভা কার্যালয়ের সামনে মধ্যরাতে বিস্ফোরণ বরিশাল নগরীতে অবৈধ ড্রেজার পাইপলাইনের দাপট, প্রশাসনের অভিযানেও বন্ধ হচ্ছে না ‘প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়’ পিরোজপুরে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিন সম্পন্ন শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে না
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে, আহত ১০

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে, আহত ১০

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২৬

বরিশালের গৌরনদীতে ঢাকা–বরিশাল মহাসড়কে যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভুরঘাটা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে একটি রেস্তোরাঁর সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গৌরনদী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাসটি প্রায় ৩০ জন যাত্রী নিয়ে ঢাকা অভিমুখে যাচ্ছিল। পথে খাঞ্জাপুর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে নারী—পুরুষসহ অন্তত ১০ জন যাত্রী আহত হন।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost