বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের চুনারচর গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত বাবু রাঢ়ী হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মো. জাহাঙ্গীর (৫৩)-কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার (২৬ জুন) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে পলাতক অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মো. মমিন উদ্দিন বলেন, “বাবু রাঢ়ী হত্যা মামলায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা চলছে।”
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।