শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

শিরোনাম
কাউখালীতে শ্রমিক দলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ থানার ব্যারাক থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার প্রাথমিকে বদলি কমিটিতে ‘গণ্যমান্য ব্যক্তি’ বাদ, যুক্ত হলো সাত শর্ত সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি সম্পূর্ণ নিষিদ্ধ যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান কারাগার থেকে পালাল নারী বন্দি, বরখাস্ত ৭ রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশিত হচ্ছে না আদালতের জিম্মায় ফিরে পেয়েও রক্ষা হলো না কিশোরী, পথে হামলা করে অপহরণের অভিযোগ; সংবাদ সম্মেলনে মায়ের আকুতি
কাজির হাটে বিয়ের একদিন পরই প্রেমিকের হাত ধরে কনের পলায়ন

কাজির হাটে বিয়ের একদিন পরই প্রেমিকের হাত ধরে কনের পলায়ন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়নের ৭নং মধ্য ভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম মোল্লার বড় ভাই মানিক মোল্লার মেয়ের বিয়ের মাত্র একদিন পরই প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে।

‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বুধবার পারিবারিকভাবে অত্যন্ত ধুমধাম করে ওই তরুণীর বিয়ে সম্পন্ন হয়। কিন্তু বিয়ের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার বিয়ের একদিন পর পার্শ্ববর্তী ৮নং ওয়ার্ডের রিপন ব্যাপারীর বড় ছেলের সঙ্গে ওই তরুণী প্রেমিকের হাত ধরে পালিয়ে যান।

‎ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। সূত্র জানিয়েছে, বিয়ের পর বরপক্ষ থেকে দেওয়া উপহারসামগ্রী এবং নগদ অর্থ নিয়ে এই পলায়নের ঘটনাটি এলাকায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। কনের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ বরপক্ষ। তারা কনের পরিবারের ওপর চাপ সৃষ্টি করছেন বিয়ের সময় দেওয়া দামী মোবাইল ফোন, স্বর্ণের চেইন ও নগদ অর্থ ফেরত দেওয়ার জন্য।

‎এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, এমন ঘটনা এলাকায় নেতিবাচক প্রভাব ফেলছে এবং এটি নিয়ে উভয় পরিবারের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost