বুধবার, ০৮ Jul ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

বৃষ্টিতে মাথায় পলিথিন দিয়ে অফিস করছেন উজিরপুরের প্রাথমিক শিক্ষকরা

বৃষ্টিতে মাথায় পলিথিন দিয়ে অফিস করছেন উজিরপুরের প্রাথমিক শিক্ষকরা

বরিশাল জেলার উজিরপুর উপজেলার ৮৪ নম্বর রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ অফিস কক্ষে চরম ঝুঁকি ও দুর্ভোগের মধ্য দিয়ে চলছে দাপ্তরিক কার্যক্রম। সামান্য বৃষ্টি হলেই ছাদ চুয়ে পানি পড়ায় আসবাবপত্র ও মূল্যবান কাগজপত্র রক্ষা করতে মাথায় পলিথিন ব্যবহার করতে হচ্ছে শিক্ষকদের।

​বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটিতে দীর্ঘদিনেও কোনো পাকা অফিস ভবন নির্মাণ করা হয়নি। জরাজীর্ণ কক্ষে বৃষ্টি শুরু হলেই আসবাবপত্র ও প্রয়োজনীয় নথিপত্র ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়।

​প্রধান শিক্ষিকা শাহানাজ পারভীন ক্ষোভ প্রকাশ করে জানান, উপজেলা প্রশাসনের নাকের ডগায় স্কুলটি অবস্থিত হলেও ভবন নির্মাণ বা সংস্কারের জন্য বারবার আবেদন করেও কোনো বরাদ্দ মেলেনি। ফলে দাপ্তরিক কাজের পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।
​এ বিষয়ে উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম জানান, স্কুলটির বরাদ্দের জন্য ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তালিকা পাঠানো হয়েছে। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা জানান, জরুরি ভিত্তিতে আপাতত স্কুলটিকে ঢেউটিন প্রদান করা হবে।

​স্কুলটির স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং দ্রুত একটি পাকা অফিস ভবন নির্মাণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost