, , ,
শিরোনাম
বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আটক ২ কাউখালীতে বিশেষ অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর, সন্ধান চায় পরিবার ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল অ্যাম্বুলেন্স নামজারিতে ৭০ হাজার টাকা ঘুষ দাবি, দর-কষাকষিতে ২০ হাজারে ‘সমঝোতা’ মেহেন্দিগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা-অনুষ্ঠিত উজিরপুর হাসপাতালে চিকিৎসক-নার্সের অবহেলার ৭ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ দুই বোনকে ভারতে পাচার, অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ড ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত, ভোট শুরু ১২ নভেম্বর বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা
বামনায় ১৬ নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা

বামনায় ১৬ নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় দেশব্যাপী শুরু হওয়া “বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি।

পরিবেশ রক্ষায় ৫ বছরের মধ্যে ২৫ কোটি গাছ লাগানোর এই মহতি উদ্যোগে সরকারি—বেসরকারি প্রতিষ্ঠানসহ সকল স্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বরগুনার বামনা উপজেলা সদরে পূর্বসফিপুর ১৬ নং মডেল সরকারী প্রাঃ বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির চলমান দ্বারাবাহীকতার অংশ হিসেবে আজ ১৫ /০৭/২০২৬ রোজ বুধবার ১১ঘটিকায় পূর্বসফিপুর ১৬ নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা,উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেঃশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক দেশব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচির একটি চলমান প্রক্রিয়ার অংশ বামনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ নিকহাত আরা বলেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।

বামনা উপজেলায় শুধু গাছ রোপণই নয়, বরং রোপিত চারার যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা নিশ্চিত করতে প্রশাসন কঠোর নজরদারি রাখবেন।

এ কর্মসূচি সফল করতে তিনি উপজেলার সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদর উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ হায়দার আলী , মোসাঃ সৈয়দা মরিয়ম জাহান, প্রধান শিক্ষক গাজী মোঃ আঃ মালেক, ও কর্মচারীবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost