, , ,
শিরোনাম
কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে: প্রশাসনিক অচলাবস্থায় স্থবির সেবা বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আটক ২ কাউখালীতে বিশেষ অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর, সন্ধান চায় পরিবার ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল অ্যাম্বুলেন্স নামজারিতে ৭০ হাজার টাকা ঘুষ দাবি, দর-কষাকষিতে ২০ হাজারে ‘সমঝোতা’ মেহেন্দিগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা-অনুষ্ঠিত উজিরপুর হাসপাতালে চিকিৎসক-নার্সের অবহেলার ৭ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ দুই বোনকে ভারতে পাচার, অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ড ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত, ভোট শুরু ১২ নভেম্বর
পাথরঘাটায় বন বিভাগের চারা রোপণ করতে যাওয়ার পথে ট্রলারডুবি, শ্রমিক নিখোঁজ

পাথরঘাটায় বন বিভাগের চারা রোপণ করতে যাওয়ার পথে ট্রলারডুবি, শ্রমিক নিখোঁজ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

বরগুনার পাথরঘাটায় বন বিভাগের চারা রোপণ করতে যাওয়ার পথে একটি ইঞ্জিনচালিত ট্রলার ডুবে জাহাঙ্গীর হাওলাদার (৪৫) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদর ইউনিয়নের পদ্মা স্লুইসসংলগ্ন বলেশ্বর নদীর মাছের খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জাহাঙ্গীর সদর ইউনিয়নের পশ্চিম বাদুরতলা ৮ নম্বর ওয়ার্ডের মৃত ছাহেদ হাওলাদারের ছেলে।

ট্রলারের মাঝি ইব্রাহিম জানান, বন বিভাগের চারা রোপণ কর্মসূচিতে অংশ নিতে আটজন শ্রমিক ট্রলারে করে পদ্মা স্লুইস এলাকা থেকে রওনা দেন। মাছের খাল এলাকায় পৌঁছানোর পর হঠাৎ বৈরী আবহাওয়া ও প্রবল ঢেউয়ের কারণে ট্রলারটি উল্টে যায়। তিনি বলেন, ট্রলারডুবির পর সবাই নদীতে পড়ে যান। সেখানে থাকা গোপজালের খুঁটি ধরে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন তাঁরা। একপর্যায়ে জাহাঙ্গীরকে একবার দেখা গেলেও পরে ঢেউয়ের তোড়ে তিনি নিখোঁজ হয়ে যান। পরে পাশ দিয়ে যাওয়া একটি ট্রলার অন্য শ্রমিকদের উদ্ধার করে।

ঘটনার পরপরই স্থানীয়রা ৮ থেকে ১০টি ট্রলার নিয়ে নিখোঁজ জাহাঙ্গীরকে উদ্ধারে তল্লাশি শুরু করেন। খবর পেয়ে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে সর্বশেষ বেলা ৩টা পর্যন্ত পাওয়া খবরে তাঁর কোনো সন্ধান মেলেনি।

পাথরঘাটা বন কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাংলাদেশ কোস্ট গার্ডকে অবহিত করা হয়েছে। পরে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেয়। তিনি আরও জানান, জাহাঙ্গীর সদর ইউনিয়নের চরলাঠিমারা ইউনিটের সঙ্গে নিয়মিত বন বিভাগের কাজে যুক্ত ছিলেন।

বর্তমানে বন বিভাগ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও স্থানীয়দের সমন্বয়ে নিখোঁজ শ্রমিককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost