, , ,
শিরোনাম
উজিরপুরে ৫ হাজার গাছে সবুজের স্বপ্ন, তরুণ হিমেলের ব্যতিক্রমী উদ্যোগ মেহেন্দিগঞ্জে নারিকেল গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির দ্বিতীয় বিয়ে নিয়ে বাবা—ছেলের বিরোধ, ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার বরিশাল ডিবির ওসি পদে বিতর্কিত আজিমুল করিম নানা সমালোচনা বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে দলীয় পদ থেকে অব্যাহতি জমি-সংক্রান্ত বিরোধে বামনায় গৃহিণীর মৃত্যু, স্বজনদের অভিযোগ পিটিয়ে হত্যা এক যুগ ধরে সংস্কার নেই: কাউখালীর দুই সড়কে বেহাল দশা, চরম ভোগান্তিতে হাজারো মানুষ রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বির গ্রেপ্তার ছিনতাইকারীর কবলে চালক, অটোরিকশা-মোবাইল লুট
মির্জাগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত

মির্জাগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।

১৬ই (বৃহস্পতিবার) জুলাই উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো রাসেল এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ রাসেল মুন্সী, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাল আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজী, বিএনপির নেতা মনির খন্দকার, জামায়াতে ইসলামের আমির সিরাজুল হক, সেক্রেটারি মো শাহজাহান,এবং নিহত ও আহত জুলাই যোদ্ধা, এবং তাদের পরিবার বর্গ । অনুষ্ঠানের শুরুতে দাঁড়িয়ে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আহত জুলাই যোদ্ধা মো জসিম ২০২৪ সালে ছাত্র—জনতার গণঅদ্ভুত্থানে আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় আবেগ আবৃত হয়ে পড়ে ।

মির্জাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো রাসেল তিনি তার বক্তব্যে বলেন, জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে,এবং আহত হয়েছে তাদের ঋণ কোনদিন শোধ করা যাবে না। তাদের অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নিরস্র আবু সাঈদের উপর পুলিশের গুলিবর্ষণ এর বর্ণনা করতে গিয়ে তিনি আবেক আবৃত হয়ে পড়েন।

অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনের সকল নিহত আহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost