, , ,
শিরোনাম
কাউখালীতে ৫ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ শুরু কাউখালীতে শিয়ালকাঠী মিলন সংঘ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি এইচ এম দ্বীন মোহাম্মদকে ফুলেল সংবর্ধনা ভান্ডারিয়ায় তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত কাজিরহাটে শাবলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইলেকট্রনিক্স দোকানে আগুন, ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকার বেশি পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে আরও অনেকেই কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ বিএনপির দুই পক্ষে গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ আমতলীতে নিজ ঘর থেকে ঝুমুর আক্তার নামে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪
কাজিরহাটে শাবলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার

কাজিরহাটে শাবলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : এসএম শাহ আলম
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

বরিশালের কাজিরহাট থানার ভাসানচর ইউনিয়নে মায়ের কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে শাবলের আঘাতে নেরু বেগম (৬০) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী রহিম ফকির আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে কাজিরহাট থানার ৭ নম্বর ভাসানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নেরু বেগম ওই গ্রামের রহিম ফকিরের স্ত্রী। অভিযুক্ত ছেলে রবিউল (২২)।

স্থানীয় সূত্র ও পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সকালে রবিউল তার মা নেরু বেগমের কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে কথা—কাটাকাটির একপর্যায়ে রবিউল তার বাবা রহিম ফকির ও মা নেরু বেগমকে শাবল দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নেরু বেগমের মৃত্যু হয়। এ ঘটনায় তার বাবা রহিম ফকিরও আহত হন।

তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় রবিউল পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে ঘিরে আটক করেন। পরে রবিউলের বোন নুপুর বেগম কাজিরহাট থানায় ফোন করে বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এসআই আনিসসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রবিউলকে হেফাজতে নেয়।

পুলিশ নিহত নেরু বেগমের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় নিহতের মেয়ে নুপুর বেগম বাদী হয়ে কাজিরহাট থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, রবিউল দীর্ঘদিন ধরে মাদক সেবনে আসক্ত ছিলেন। ঘটনার সময় তিনি মাদকের জন্য মায়ের কাছে টাকা চেয়েছিলেন বলেও স্থানীয়ভাবে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost