, , ,
শিরোনাম
কাউখালীতে ৫ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ শুরু কাউখালীতে শিয়ালকাঠী মিলন সংঘ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি এইচ এম দ্বীন মোহাম্মদকে ফুলেল সংবর্ধনা ভান্ডারিয়ায় তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত কাজিরহাটে শাবলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইলেকট্রনিক্স দোকানে আগুন, ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকার বেশি পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে আরও অনেকেই কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ বিএনপির দুই পক্ষে গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ আমতলীতে নিজ ঘর থেকে ঝুমুর আক্তার নামে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪
কাউখালীতে ৫ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ শুরু

কাউখালীতে ৫ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ শুরু

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে আয়োজিত পাঁচ দিনব্যাপী ধর্মীয় ও সেবামূলক কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের হাতে খাতা ও কলমসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। আশ্রম সূত্রে জানা গেছে, এ বছর কাউখালীসহ দেশের ২৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর মধ্যে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, ম্যানেজিং কমিটির সহ—সভাপতি ও শিক্ষানুরাগী বদরুদ্দোজা মিঞাসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পক্ষে উপস্থিত ছিলেন বাদল দাস, লিটন কৃষ্ণ কর, অসীম কুমার দাস ও স্বপন বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই শ্রীগুরু সঙ্ঘ আশ্রম আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করা এবং অর্থাভাবে যেন কারও পড়াশোনা থেমে না যায়, সেই লক্ষ্যে প্রতি বছর শিক্ষার্থীদের উৎসাহ দিতে এ কার্যক্রম পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সমাজসেবামূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান আশ্রম কর্তৃপক্ষ।

নতুন শিক্ষা উপকরণ হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা; পাশাপাশি আশ্রম কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান অভিভাবকরা।

উল্লেখ্য, শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে আশ্রমের পক্ষ থেকে বস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও চক্ষু শিবিরসহ নানা সেবামূলক কর্মসূচি পালন করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost