, , ,
শিরোনাম
কাউখালীতে ৫ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ শুরু কাউখালীতে শিয়ালকাঠী মিলন সংঘ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি এইচ এম দ্বীন মোহাম্মদকে ফুলেল সংবর্ধনা ভান্ডারিয়ায় তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত কাজিরহাটে শাবলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইলেকট্রনিক্স দোকানে আগুন, ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকার বেশি পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে আরও অনেকেই কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ বিএনপির দুই পক্ষে গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ আমতলীতে নিজ ঘর থেকে ঝুমুর আক্তার নামে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪
ভান্ডারিয়ায় তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত

ভান্ডারিয়ায় তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত

Reporter
প্রতিবেদক : জাকির হোসেন কাজী
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

“রপ্তানিমুখী সম্পদে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ভান্ডারিয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ—২০২৬। উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার।

উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি সার্জন ডা. মো. ফরিদ উজ্জামান বলেন, প্রাণিসম্পদ সপ্তাহের মাধ্যমে খামারিরা উন্নত জাতের পশু—পাখি পালন, সঠিক খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও টিকা প্রদান সম্পর্কে জানতে পারছেন। এর ফলে উপজেলায় প্রাণিসম্পদের উৎপাদন বাড়বে এবং খামারিরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

তিনি আরও বলেন, প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে খামারিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, উন্নত জাতের পশু—পাখি পালনে উদ্বুদ্ধকরণ এবং রোগ প্রতিরোধ ও টিকা প্রদান বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে।

আলোচনা সভায় উপস্থিত খামারিরা প্রাণিসম্পদ পালনের ক্ষেত্রে তাদের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ কর্মসূচির শেষ দিনে অংশগ্রহণকারী সেরা খামারি ও উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মলাদ জমাদ্দার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসীম মান্নান উৎপল হাওলাদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিরাজ হাওলাদার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলামিন মুন্সীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, খামারি ও সাধারণ মানুষ।

কর্মসূচির সময়সূচি

বৃহস্পতিবার (২৬ নভেম্বর): সকাল ১০টায় র‍্যালি, উদ্বোধন ও আলোচনা সভা।

শুক্রবার (২৭ নভেম্বর): সকাল ৯টায় গবাদিপশু ও হাঁস—মুরগির বিনামূল্যে ভ্যাকসিনেশন ক্যাম্প এবং কৃমিনাশক বিতরণ।

শনিবার (২৮ নভেম্বর): বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost