, , ,
শিরোনাম
গলাচিপায় চলন্ত অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু ভোলায় ১০০রাকাত নামাজ পড়িয়ে চোরের মুক্তি ‘অ্যারেস্ট চুপ্পু’, আসিফ মাহমুদের দুই শব্দের পোস্ট ভাইরাল গভীর রাতে স্বেচ্ছাসেবক দল নেতার খাসজমি দখল, দুই নির্মাণশ্রমিকের জেল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ উজিরপুরে দুই বাস ও রিকসার ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০ ফ্যামিলি কার্ড কার্যক্রমে স্বচ্ছতা ও সঠিক তথ্য সংগ্রহ নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ ওএসডি থেকে বরিশালের নতুন সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান, পদায়ন নিয়ে সমালোচনা কাউখালীতে যৌথ অভিযানে ১০ হাজার রেনু পোনা উদ্ধার, ২ হাজার মিটার অবৈধ বেড়জাল পুড়িয়ে ধ্বংস
গভীর রাতে স্বেচ্ছাসেবক দল নেতার খাসজমি দখল, দুই নির্মাণশ্রমিকের জেল

গভীর রাতে স্বেচ্ছাসেবক দল নেতার খাসজমি দখল, দুই নির্মাণশ্রমিকের জেল

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

বরগুনার বেতাগী পৌর শহরে গভীর রাতে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেছার খানের বিরুদ্ধে। আজ শুক্রবার সকালে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযান চালিয়ে ঘর দুটি উচ্ছেদ করেন। পাশাপাশি দুই নির্মাণশ্রমিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে বেতাগী পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের ফলপট্টি এলাকায় একটি খাসজমি দখল করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেছার খান। পরে রাতেই দুটি টিনশেড দোকানঘর নির্মাণ করেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী জানান, সরকার পরিবর্তনের পর নেছার খান বেতাগী বাজারের ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা আদায় করেছেন। তাঁর অত্যাচারে অনেকে ব্যবসা বন্ধ করতে বাধ্য হন। সবশেষ তিনি বাজারের ভেতরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণ করেন।

বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহযোগী অধ্যাপক মো. শাহীন মল্লিক বলেন, সরকারি এই জমি ইজারা নিয়ে খোরসেদ আলী মল্লিক ও মতি সিকদার ব্যবসা করেছেন। পরবর্তী সময়ে দীর্ঘদিন এই জমি খালি পড়ে ছিল। এই সুযোগে বিএনপি নেতা অবৈধভাবে দুটি দোকানঘর নির্মাণ করেন। দলের পরিচয়ে তিনি এসব অপকর্ম করে বেড়াচ্ছেন।

বেতাগী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. শাহ জাহান কবির বলেন, ‘যারা রাতের আঁধারে দখলবাজি করে, তারা বিএনপির কেউ হতে পারে না। এদের আমরা কঠোরভাবে প্রতিহত করব।’

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন বলেন, পৌরসভার মধ্যে ঘর নির্মাণ করতে হলে কর্তৃপক্ষের অনুমতি লাগবে। বাজারের ভেতরে সরকারি জমি দখল করে যাঁরা ঘর নির্মাণ করেছেন, তাঁরা আইন অমান্য করেছেন। জামাল ও রুবেল নামের দুই নির্মাণশ্রমিককে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost