, , ,
শিরোনাম
বিএম কলেজের সড়ক নির্মাণকাজ বন্ধ, ঠিকাদারকে হুমকি দেওয়ার অভিযোগ সাবেক ছাত্রদল নেতা হুমায়ুন কবিরের বিরুদ্ধে মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে নার্স ভান্ডারিয়ায় মৎস্য অভিযানে ১০ হাজার টাকা জরিমানা, ১৫ দিনের কারাদণ্ড চরকাউয়ায় সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি বরিশালের এক বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার. ভান্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলায় প্রধান আসামি গ্রেফতার বড়জালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে জাকির হোসেন হাওলাদারের গণসংযোগ বিসিসি ৪, ৫ ও ৬নং ওয়ার্ডকে নিরাপদ, মাদকমুক্ত ও আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান কাউন্সিলর প্রার্থী জান্নাতুল ফেরদৌসী জিতু হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবকদল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা
শিশুকে যৌন নির্যাতন, সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

শিশুকে যৌন নির্যাতন, সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে ৬ বছর বয়সী শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক মো. মোসলেম উদ্দিনের (৩০) জামিন নামঞ্জুর করেছে আদালত।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে আদালতের ইন্সপেক্টর আহসান উল্ল্যাহ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই মাদ্রাসা শিক্ষকের জামিন চেয়ে আজ আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেছেন।

এর আগে, সোমবার (১৯ অক্টোবর) টঙ্গীর মাদ্রাসার নিচতলার সিঁড়িতে প্রথম শ্রেণির ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগ করে তার পরিবার। ঘটনার পর শিশুটি মাদ্রাসায় যেতে চাইছিল না। পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে প্রথমে সে কিছু বলেনি। পরে মা-বাবার জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা জানায়।

এরপর বুধবার (২১ অক্টোবর) দুপুরে শিশুটির স্বজনেরা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনও সেখানে জড়ো হন। এ সময় শিক্ষককে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে ওই শিক্ষককে আদালতে পাঠানো হয়।

অন্যদিকে, মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষকদের মারধরের অভিযোগে থানায় পৃথক অভিযোগ দিয়েছে কর্তৃপক্ষ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost