, , ,
শিরোনাম
গলাচিপায় চলন্ত অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু ভোলায় ১০০রাকাত নামাজ পড়িয়ে চোরের মুক্তি ‘অ্যারেস্ট চুপ্পু’, আসিফ মাহমুদের দুই শব্দের পোস্ট ভাইরাল গভীর রাতে স্বেচ্ছাসেবক দল নেতার খাসজমি দখল, দুই নির্মাণশ্রমিকের জেল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ উজিরপুরে দুই বাস ও রিকসার ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০ ফ্যামিলি কার্ড কার্যক্রমে স্বচ্ছতা ও সঠিক তথ্য সংগ্রহ নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ ওএসডি থেকে বরিশালের নতুন সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান, পদায়ন নিয়ে সমালোচনা কাউখালীতে যৌথ অভিযানে ১০ হাজার রেনু পোনা উদ্ধার, ২ হাজার মিটার অবৈধ বেড়জাল পুড়িয়ে ধ্বংস
‘অ্যারেস্ট চুপ্পু’, আসিফ মাহমুদের দুই শব্দের পোস্ট ভাইরাল

‘অ্যারেস্ট চুপ্পু’, আসিফ মাহমুদের দুই শব্দের পোস্ট ভাইরাল

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

রাষ্ট্রপতি পদ থেকে সদ্য পদত্যাগ করা মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে নিজের ফেসবুক পেজে এ—সংক্রান্ত পোস্ট দেন তিনি লিখেন, ‘অবিলম্বে ফ্যাসিবাদের দোসর মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে।’এ ছাড়া পোস্টে সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতির কার্টুনে লেখা ছিলো,‘অ্যারেস্ট চুপ্পু।’

অন্যদিকে এ পোস্ট দেওয়ার মাত্র ২ ঘণ্টার মধ্যে প্রায় ১৪ হাজার লাইক, কমেন্ট ৭৯০ ও শেয়ার হয়েছে ১৮০ বার।

এর আগে শুক্রবার বিকেলে শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন।

এদিকে, রাষ্ট্রপতি পদটি শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী, দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার বিকেলে জাতীয় সংসদের শপথকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন নিজেই এ তথ্য জানিয়েছেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সংবিধান অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।’

তিনি আরও বলেন, ‘যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছি। যদি প্রয়োজন হয়।’

সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস তালুকদারসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost