, , ,
শিরোনাম
ভাণ্ডারিয়ায় সমতার তারন্য বিষয়ে যুবদের সংলাপ অনুষ্ঠিত বরিশালে জাতীয় পার্টির নেতা হাবুলকে আটকের পর, মুচলেকা নিয়ে মুক্তি বামনায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনীর শুভ উদ্বোধন ঝালকাঠির কাঁঠালিয়ায় নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট: উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় দান উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু ভাণ্ডারিয়ায় প্রাথমিক শিক্ষা অফিসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত জিয়ানগরে পল্লী চিকিৎসক নেতাসহ দুজনকে কুপিয়ে জখম পিরোজপুরে ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল বরিশালে জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক হাবুল আটক ‘দরকষাকষি করে ঘুষ নেওয়া’ সেই ভূমি কর্মকর্তাকে বদলি
খানাখন্দে বেহাল কাউখালীর গুরুত্বপূর্ণ সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ; দ্রুত সংস্কারের দাবি

খানাখন্দে বেহাল কাউখালীর গুরুত্বপূর্ণ সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ; দ্রুত সংস্কারের দাবি

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

 

পিরোজপুরের কাউখালী উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হওয়ায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে সড়কগুলো সংস্কার না হওয়ায় অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে উপজেলা শহরের ডাকবাংলা সড়ক, টেম্পু স্ট্যান্ড সড়ক, উপজেলা পরিষদ সড়ক এবং উজিয়ালখান বেইলি ব্রিজ সংলগ্ন সড়কের অবস্থা অত্যন্ত নাজুক।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন এসব সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রিকশা, অটোরিকশা, ট্রাক, মোটরসাইকেল, সরকারি বিভিন্ন দপ্তরের যানবাহনসহ নানা ধরনের যানবাহন চলাচল করছে। ভারী যানবাহনের চাপ এবং বর্ষার পানিতে সড়কের গর্তগুলো আরও বড় আকার ধারণ করায় দুর্ঘটনার আশঙ্কা বেড়ে গেছে। ইতোমধ্যে এসব সড়কে ছোট-বড় একাধিক দুর্ঘটনাও ঘটেছে।

অটোরিকশা চালক মোঃ আবুল হোসেনজানান, প্রতিদিন এই রাস্তায় যাত্রী নিয়ে চলাচল করতে খুব কষ্ট হয়। অনেক সময় গর্তে চাকা পড়ে গাড়ির ক্ষতি হয়, আবার যাত্রীরাও ঝুঁকিতে থাকেন। দ্রুত সংস্কার না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

সাধারণ পথচারী রুহুল আমিন ও স্কুলছাত্রী তামান্না আক্তার বলেন, হেঁটে চলাচল করাও কষ্টকর হয়ে পড়েছে। বিশেষ করে বৃষ্টি হলে গর্তে পানি জমে থাকে, বোঝা যায় না কোথায় গর্ত। এতে নারী, শিশু ও বয়স্ক মানুষ বেশি ভোগান্তিতে পড়ছেন।

এ বিষয়ে কাউখালী উপজেলা প্রকৌশলী শেখ ইমতিয়াজ হোসাইন রাসেল বলেন,”সড়কগুলোর ক্ষতিগ্রস্ত অংশের তথ্য ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার কাজ শুরু করা হবে। আপাতত ঝুঁকিপূর্ণ অংশগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন,
“জনগণের দুর্ভোগের বিষয়টি আমাদের নজরে এসেছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে মানুষ নিরাপদে চলাচল করতে পারেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost