, , ,
শিরোনাম
মুলাদীতে ৫ম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টা, হুমকির মুখে অসহায় পরিবার বরিশাল সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি বরিশাল বিশ্ববিদ্যালয়ের দপদপিয়া ব্রিজে বাস-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষ, নিহত-১; আহত ৮ উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ মেহেন্দিগঞ্জে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী রাজিব গ্রেপ্তার বিমানবন্দর থেকে যেভাবে গ্রেপ্তার হলেন ডন কাউখালীতে মাদক—চাঁদাবাজি—সন্ত্রাস প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা পেশাদার মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে পাহারায় থাকা পাঁচ কুকুর অচেতন করে গরু চুরি ভীমরুলীর ভাসমান পেয়ারা হাটে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, দেখলেন রপ্তানির সম্ভাবনা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের দপদপিয়া ব্রিজে বাস-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষ, নিহত-১; আহত ৮

বরিশাল বিশ্ববিদ্যালয়ের দপদপিয়া ব্রিজে বাস-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষ, নিহত-১; আহত ৮

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ০৯ আগস্ট, ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সংলগ্ন দপদপিয়া ব্রিজে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) বিকাল ৪টার সময় দপদপিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে মাহেন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নিহত শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করার পাশাপাশি দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দপদপিয়া ব্রিজে বাস ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হলে বিকট শব্দ হয়। এতে মাহেন্দ্রায় থাকা যাত্রীদের বেশ কয়েকজন গুরুতর আহত হন।

এদিকে দুর্ঘটনায় একজন শিক্ষার্থী নিহত ও আটজন আহত হওয়ার ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে কারন জানা যায়নি।এই বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ বলেন দপদপিয়া ব্রিজের ওপর বাস ও মাহেন্দ্রা সংঘটিত ঘটনায় একজন মারা গেছে তবে তার নাম পরিচয় জানা যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost