রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম
মঠবাড়িয়ায় ‘ভুয়া’ ডি-কার্ড হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দিলেন ডাক্তার কুড়িগ্রামে ১০টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৯ ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক—রিকশা শ্রমিকদের সমাবেশ কীটনাশকের দোকানে মিলল ২ হাজার লিটার জ্বালানি তেল হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ১, বাস আটক ঘিরে পুলিশের কাজে বাধার অভিযোগ ভোলায় মাদকসহ দুই যুবক আটক গভীর রাতের অভিযানে মেঘনায় ১৩ জেলে আটক, জরিমানা পিরোজপুরে বাড়ির মালিক-ডাকাতদের সংঘর্ষে নিহত ১ সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী আহত, ৩ ঘণ্টা মহাসড়ক সড়ক অবরোধ ‘খাবার পেতাম না, ঘুমাতে পারতাম না, ১৭ জন এক বাথরুমে যেত’ ফের বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ১৯৪০ টাকা ভাণ্ডারিয়ায় নির্ধারিত দামের চেয়ে বেশী দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফয়সাল এন্টারপ্রাইজ’কে ১০ হাজার টাকা অর্থদণ্ড  কাউখালীতে জাটকা সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ মঠবাড়িয়ায় অসাবধানতায় বিদ্যুতে ঝরল তরুণের প্রাণ  কাউখালী সন্ধ্যা নদীর তীরে ট্রলারঘাটে সিঁড়ি নেই, জীবনের ঝুঁকি নিয়ে উঠানামা করছেন যাত্রীরা মেহেন্দিগঞ্জে কাঠ মহলের ইজারা না দেওয়ায় গাছসহ দুটি গাড়ি আটক বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম
কীটনাশকের দোকানে মিলল ২ হাজার লিটার জ্বালানি তেল

কীটনাশকের দোকানে মিলল ২ হাজার লিটার জ্বালানি তেল

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

বরিশালের বাবুগঞ্জে সার ও কীটনাশকের দোকানে অবৈধভাবে মজুত করা দুই হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার আগরপুর বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল জব্দ করা হয়।

জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে উপজেলার আগরপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না। এ সময় মেসার্স সুমন স্টোরের স্বত্বাধিকারী নুরুল ইসলামের দোকানে দুই হাজার লিটার জ্বালানি তেল পাওয়া যায়। পরে জব্দকৃত ২ হাজার লিটার ডিজেল ও অকটেন সরকার নির্ধারিত দামে ২ লাখ ৪৫ হাজার টাকায় বিক্রি করা হয়। পাশাপাশি, অবৈধভাবে জ্বালানি তেল মজুত এবং বেশি দামে বিক্রি করার অপরাধে কীটনাশক ব্যবসায়ী, মেসার্স সুমন স্টোরের স্বত্বাধিকারী নুরুল ইসলামকে মোবাইল কোর্টে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন, অবৈধভাবে জব্দ জ্বালানি তেল স্থানীয় ট্রলার, ট্র্যাক্টর, স্পিডবোট, মাহেন্দ্র এবং মোটরসাইকেল চালকদের নিকট নিলামে বিক্রি করা হয়েছে। এর মধ্যে ১৪শ লিটার ডিজেল এক লাখ ৬১ হাজার এবং ৬০০ লিটার অকটেন ৮৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। এছাড়া জরিমানার ১০ হাজার টাকাও সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এনএসআই’র দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তাদের গোয়েন্দারা গোপন পর্যবেক্ষণে জানতে পারেন, নুরুল ইসলাম নিজের সার ও কীটনাশকের দোকানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল মজুত করে সরকার নির্ধারিত দামের থেকেও ৫০-৬০ টাকা বেশি দামে বিক্রি করে আসছেন। এর ধারাবাহিকতায় বরিশাল নগরীর পোর্ট রোড এসএম ট্রেডার্সের নামে মেঘনা অয়েল ডিপো হতে জ্বালানি তেল সংগ্রহ করে মজুত ও অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশে বাবুগঞ্জের আগরপুর বাজারের নিজ দোকানে নিয়ে যান নুরুল ইসলাম। গোয়েন্দারা ওই তেলের গাড়ি অনুসরণ করে আগরপুর বাজারে এসে দেখতে পান, তাদের নিজ মালিকানাধীন মোট ৫টি দোকান ও দুটি গোডাউন রয়েছে। এসব দোকানে তেল মজুত করতেন তিনি।

অভিযানে এনএসআই বরিশাল জেলা কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, উপজেলা প্রশাসন ও আগরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com