রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

শিরোনাম
মঠবাড়িয়ায় ‘ভুয়া’ ডি-কার্ড হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দিলেন ডাক্তার কুড়িগ্রামে ১০টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৯ ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক—রিকশা শ্রমিকদের সমাবেশ কীটনাশকের দোকানে মিলল ২ হাজার লিটার জ্বালানি তেল হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ১, বাস আটক ঘিরে পুলিশের কাজে বাধার অভিযোগ ভোলায় মাদকসহ দুই যুবক আটক গভীর রাতের অভিযানে মেঘনায় ১৩ জেলে আটক, জরিমানা পিরোজপুরে বাড়ির মালিক-ডাকাতদের সংঘর্ষে নিহত ১ সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী আহত, ৩ ঘণ্টা মহাসড়ক সড়ক অবরোধ ‘খাবার পেতাম না, ঘুমাতে পারতাম না, ১৭ জন এক বাথরুমে যেত’ ফের বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ১৯৪০ টাকা ভাণ্ডারিয়ায় নির্ধারিত দামের চেয়ে বেশী দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফয়সাল এন্টারপ্রাইজ’কে ১০ হাজার টাকা অর্থদণ্ড  কাউখালীতে জাটকা সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ মঠবাড়িয়ায় অসাবধানতায় বিদ্যুতে ঝরল তরুণের প্রাণ  কাউখালী সন্ধ্যা নদীর তীরে ট্রলারঘাটে সিঁড়ি নেই, জীবনের ঝুঁকি নিয়ে উঠানামা করছেন যাত্রীরা মেহেন্দিগঞ্জে কাঠ মহলের ইজারা না দেওয়ায় গাছসহ দুটি গাড়ি আটক বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম
‘খাবার পেতাম না, ঘুমাতে পারতাম না, ১৭ জন এক বাথরুমে যেত’

‘খাবার পেতাম না, ঘুমাতে পারতাম না, ১৭ জন এক বাথরুমে যেত’

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস মারাঠির নির্মাতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন দক্ষিণী অভিনেত্রী সোনালী রাউত। তার অভিযোগ— শোয়ের প্রতিযোগীদের অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়। ক্ষুধায় কষ্ট দেওয়া হয়। নেই ঘুমানোর উপযুক্ত জায়গা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোনালী জানিয়েছেন, নোংরা পরিবেশের কারণে তিনি চর্মরোগে আক্রান্ত হয়েছিলেন। তার দাবি, সেখানে মরা ইঁদুর ও আরশোলার ছড়াছড়ি ছিল। সোনালী নিজের শরীরের বিভিন্ন অংশের, বিশেষ করে পিঠ, হাত, পা এবং বুকের র‍্যাশ ও দাগের ভিডিও শেয়ার করেছেন। এর আগে দেওয়া এক বিবৃতিতে সোনালী ‘বিগ বস’—এর ঘরের ভিতরের শোচনীয় অবস্থা সম্পর্কে জানিয়েছিলেন।

তিনি বলেন, ‘পরিবেশটা অত্যন্ত অস্বাস্থ্যকর ছিল। রান্নাঘরের ভেতর বড় বড় ইঁদুর সমস্ত সবজি খেয়ে ফেলছিল এবং সেই একই জিনিস প্রতিযোগীদের জন্য রান্নায় ব্যবহার করা হচ্ছিল। ‘উইকেন্ড কা ওয়ার’—এর সময় এন্ডেমল প্রোডাকশন থেকে যে খাবার আসত, তার থেকেও আরশোলা বেরিয়ে আসত। শাস্তির অংশ হিসেবে ১৭ জন প্রতিযোগীর জন্য মাত্র একটি বাথরুম ব্যবহার করতে দেওয়া হতো। সেই বাথরুমের ভেতরেই মানুষ ধূমপান করত, নোংরা ফেলত, এমনকী খাবারও খেত, সেখানেও ডিমের খোসা এবং মরা ইঁদুর পড়ে থাকত। আপনারা তো জানেনই যে নারী ও পুরুষের আলাদা শৌচালয়ের প্রয়োজনীয়তা।’

সোনালীর আরও অভিযোগ, ‘এমনও সময় গেছে যখন আমি ক্ষুধা সহ্য করে থাকতাম, ঠিকমতো খাবার পেতাম না এবং ঘুমাতেও পারতাম না।মাইক্রোওয়েভ ও কাপড় শুকানোর যন্ত্রের মতো ইলেকট্রনিক সরঞ্জামগুলো বিগ বস হিন্দি থেকে আনা হয়েছিল, কারণ সেগুলোতে আগের প্রতিযোগী যেমন আমাল, তানিয়া এবং মৃদুলের নামের স্টিকার লাগানো ছিল। ওই যন্ত্রগুলো মোটেও স্বাস্থ্যকর ছিল না এবং ঠিকমতো রক্ষণাবেক্ষণও করা হতো না।’

সোনালী জানান, বিগ বস মারাঠিতে ব্যক্তিগত গোপনীয়তার ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হতো না। তার কথায়, ‘আমার চুক্তিনামা অন্য প্রতিযোগীদের সঙ্গেও শেয়ার করা হয়েছিল, যা এক কথায় বিশ্বাসের অমর্যাদা। আমি প্ল্যাটফর্মটিকে বিশ্বাস করেছিলাম, কিন্তু বিনিময়ে আমার স্বাস্থ্য এবং সুস্থতার সঙ্গে আপোষ করা হয়েছে। এর একটা বিহিত করা প্রয়োজন, যাতে অন্য কাউকে এভাবে কষ্ট পেতে না হয়।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com