মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

শিরোনাম
বাবুগঞ্জে স্ত্রীর স্বীকৃতির দাবিতে কলেজছাত্রীর অনশন পায়রা বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত তালতলীতে বিতর্কিত পুলিশ সদস্যদের পদোন্নতিতে ক্ষোভ: ছাত্রদল নেতা হাফিজুর রহমানের বিচার দাবি বরিশালে মেঘনার পাড় থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার টাকা তুলতে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির বৃদ্ধ পার্সেলে বোমা বিস্ফোরিত, ভ্যানচালক আহত গুরুত্বপূর্ণ স্থাপনায় কড়া নিরাপত্তা, ‘হুমকি নেই’ বলছে র‍্যাব উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, এক বছরের কারাদণ্ড কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শায়েস্তাবাদে ষাড় জবাই নিয়ে গুজব: প্যানেল চেয়ারম্যান ফরহাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ আগামী দুইদিন ৮ বিভাগেই কালবৈশাখীর শঙ্কা কাজিরহাটে দৃষ্টিনন্দন নির্মানাধীন ব্রীজের মালামাল চুরি হচ্ছে। নেই কোন আইনি প্রতিক্রিয়া কাউখালী ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, প্রায় ২ লক্ষ টাকা লোপাট ভোলায় পর্ন কনটেন্ট তৈরির অভিযোগে চক্রের ৫ সদস্য গ্রেফতার গলাচিপায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার বরিশালে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৫ ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ১৪ ঝালকা‌ঠি‌তে ঘরের নিচে চাপা প‌রে চার বছরের শিশু নিহত বরিশাল নিজ দলের নেতাদের বিরোধিতায় সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন থেকে বঞ্চিত আফরোজা খানম নাসরিন বরিশাল চকবাজারে কান্তার ত্রাস! হামলায় আহত ৪, থানায় মামলা
ভোলায় পর্ন কনটেন্ট তৈরির অভিযোগে চক্রের ৫ সদস্য গ্রেফতার

ভোলায় পর্ন কনটেন্ট তৈরির অভিযোগে চক্রের ৫ সদস্য গ্রেফতার

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

ভোলায় টেলিগ্রামভিত্তিক অশ্লীল কনটেন্ট বাণিজ্য ও সাইবার ব্ল্যাকমেইলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব—৮। এ সময় তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব—৮ এর কোম্পানি অধিনায়ক মো. কামরুজ্জামান।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে ভোলা ও বরিশালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— মেরাজুর রহমান আরমান (২১) ওরফে ‘গঅজঈঙ’, বিল্লাল হোসেন (২১) ওরফে ‘জউঢ চজঙঋঊঝঝঙজ’, রবি আলম মমিন (২১), আল আমিন ইসলাম (১৯) এবং হাসিব (২৩)।

র‌্যাবের তথ্যমতে, দীর্ঘদিন ধরে একটি চক্র টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে অশ্লীল কনটেন্ট বিক্রি, সাইবার ব্ল্যাকমেল এবং ব্যক্তিগত তথ্য ফাঁস করে আসছিল। বিষয়টি নজরে এলে গোয়েন্দা নজরদারি জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী এবং এক পর্যায়ে চক্রটির সন্ধান পায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লক্ষ্যবস্তু বানিয়ে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে অর্থের বিনিময়ে বিক্রি করত। টেলিগ্রামের গোপন গ্রুপ ও চ্যানেলের মাধ্যমে এসব কনটেন্ট সরবরাহ করা হতো।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, ব্যক্তিগত ডিভাইস হ্যাকিং, সম্পর্ক বিচ্ছেদের পর ব্যক্তিগত ছবি সংগ্রহ কিংবা শত্রুতার জেরে গোপন তথ্য ফাঁস করে অর্থ আদায়েরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

র‌্যাব আরও জানায়, জব্দ করা মোবাইল ফোনগুলোতে প্রায় দেড় লাখ স্পর্শকাতর ছবি ও ভিডিও এবং প্রায় ৩৫০টি গ্রুপ ও চ্যানেলের তথ্য পাওয়া গেছে, যেগুলোর মাধ্যমে তারা এই অবৈধ কার্যক্রম পরিচালনা করত।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com