মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম
বাবুগঞ্জে স্ত্রীর স্বীকৃতির দাবিতে কলেজছাত্রীর অনশন পায়রা বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত তালতলীতে বিতর্কিত পুলিশ সদস্যদের পদোন্নতিতে ক্ষোভ: ছাত্রদল নেতা হাফিজুর রহমানের বিচার দাবি বরিশালে মেঘনার পাড় থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার টাকা তুলতে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির বৃদ্ধ পার্সেলে বোমা বিস্ফোরিত, ভ্যানচালক আহত গুরুত্বপূর্ণ স্থাপনায় কড়া নিরাপত্তা, ‘হুমকি নেই’ বলছে র‍্যাব উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, এক বছরের কারাদণ্ড কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শায়েস্তাবাদে ষাড় জবাই নিয়ে গুজব: প্যানেল চেয়ারম্যান ফরহাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ আগামী দুইদিন ৮ বিভাগেই কালবৈশাখীর শঙ্কা কাজিরহাটে দৃষ্টিনন্দন নির্মানাধীন ব্রীজের মালামাল চুরি হচ্ছে। নেই কোন আইনি প্রতিক্রিয়া কাউখালী ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, প্রায় ২ লক্ষ টাকা লোপাট ভোলায় পর্ন কনটেন্ট তৈরির অভিযোগে চক্রের ৫ সদস্য গ্রেফতার গলাচিপায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার বরিশালে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৫ ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ১৪ ঝালকা‌ঠি‌তে ঘরের নিচে চাপা প‌রে চার বছরের শিশু নিহত বরিশাল নিজ দলের নেতাদের বিরোধিতায় সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন থেকে বঞ্চিত আফরোজা খানম নাসরিন বরিশাল চকবাজারে কান্তার ত্রাস! হামলায় আহত ৪, থানায় মামলা
উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

বরিশালের উজিরপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে মোঃ তাফসির ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করেছে কর্তৃপক্ষ। তৎক্ষণাৎ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত তাফসির ইসলাম উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড এলাকার লিয়াকত সিকদারের ছেলে।
জানা যায়, ২৮ এপ্রিল উজিরপুর উপজেলার  ধামুড়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষায় তিনি অন্য পরীক্ষার্থীর হয়ে (প্রক্সি) অংশ নিতে গেলে পরীক্ষাকেন্দ্র কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে যাচাই-বাছাই শেষে তার পরিচয় নিশ্চিত হওয়া গেলে তাকে আটক করা হয়।
তৎক্ষণাৎ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ (সংশোধিত ১৯৮৯) এর সংশ্লিষ্ট ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০ টাকা জরিমানা প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল বলেন,
“পাবলিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ ধরনের অনিয়ম ও জালিয়াতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
এ ঘটনায় পরীক্ষা কেন্দ্র এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, পাবলিক পরীক্ষায় অনিয়ম ও নকল প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com