মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

শিরোনাম
বাবুগঞ্জে স্ত্রীর স্বীকৃতির দাবিতে কলেজছাত্রীর অনশন পায়রা বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত তালতলীতে বিতর্কিত পুলিশ সদস্যদের পদোন্নতিতে ক্ষোভ: ছাত্রদল নেতা হাফিজুর রহমানের বিচার দাবি বরিশালে মেঘনার পাড় থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার টাকা তুলতে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির বৃদ্ধ পার্সেলে বোমা বিস্ফোরিত, ভ্যানচালক আহত গুরুত্বপূর্ণ স্থাপনায় কড়া নিরাপত্তা, ‘হুমকি নেই’ বলছে র‍্যাব উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, এক বছরের কারাদণ্ড কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শায়েস্তাবাদে ষাড় জবাই নিয়ে গুজব: প্যানেল চেয়ারম্যান ফরহাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ আগামী দুইদিন ৮ বিভাগেই কালবৈশাখীর শঙ্কা কাজিরহাটে দৃষ্টিনন্দন নির্মানাধীন ব্রীজের মালামাল চুরি হচ্ছে। নেই কোন আইনি প্রতিক্রিয়া কাউখালী ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, প্রায় ২ লক্ষ টাকা লোপাট ভোলায় পর্ন কনটেন্ট তৈরির অভিযোগে চক্রের ৫ সদস্য গ্রেফতার গলাচিপায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার বরিশালে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৫ ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ১৪ ঝালকা‌ঠি‌তে ঘরের নিচে চাপা প‌রে চার বছরের শিশু নিহত বরিশাল নিজ দলের নেতাদের বিরোধিতায় সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন থেকে বঞ্চিত আফরোজা খানম নাসরিন বরিশাল চকবাজারে কান্তার ত্রাস! হামলায় আহত ৪, থানায় মামলা
কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তব্য রাখেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুব্রত কর্মকার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা অপরিহার্য। বিশেষ করে মাদক ও কিশোর অপরাধ দমনে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।
সভায় উপস্থিত অন্যান্য কর্মকর্তারাও নিজ নিজ দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন। সভা শেষে উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com