, , ,
শিরোনাম
গুমের শিকার দুই ছেলের ছবি বুকে নিয়ে জিয়াউলের বাড়ির সামনে মায়ের আহাজারি মুলাদীতে ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার বরিশাল শেবাচিম হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক গোপালগঞ্জে বিকাশ-নগদের কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে গ্রাহকেরা জিয়াউলের বাড়ির নামফলকে ‘খুনির বাড়ি’ ‍সাইনবোর্ড মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেপ্তার বাকেরগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবকের ওপর নৃশংস হামলা, এক চোখ সম্পূর্ণ নষ্ট, কাজিরহাটে রাতের আঁধারে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বরিশালসহ উপকূলীয় এলাকায় জলবায়ু ঝুঁকিতে চরম দারিদ্র্যের আশঙ্কা বেশি: সানেমের গবেষণা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বামনায় মশক নিধন ও পরিষ্কার পরিছন্নতা অভিযান

বামনায় মশক নিধন ও পরিষ্কার পরিছন্নতা অভিযান

Reporter
প্রতিবেদক : মোঃ নাসির মোল্লা
প্রকাশিত : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচির অংশ হিসেবে বরগুনার বামনায় মশক নিধন ও বিশেষ পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

​উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই জনসচেতনতামূলক ও মশক নিধন কার্যক্রমের আয়োজন করা হয়।

​অভিযান পরিচালনাকালে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে পরিষদের সদস্য ও গ্রামপুলিশ উপস্থিত থেকে বামনা সদরের চত্বর থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেন, সরকারি—বেসরকারি কার্যালয় ও লোকালয়ের আবদ্ধ জলাশয়ে মশার ওষুধ স্প্রে করেন। পাশাপাশি ঝোপঝাড় পরিষ্কার ও জমে থাকা পানি অপসারণে কাজ করা হয়।

​কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্ত থাকতে হলে কেবল প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; প্রতিটি সচেতন নাগরিককে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানানো হয়।

​জনস্বার্থে ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে ইউপি কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost