, , ,
শিরোনাম
বাকেরগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবকের ওপর নৃশংস হামলা, এক চোখ সম্পূর্ণ নষ্ট, কাজিরহাটে রাতের আঁধারে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বরিশালসহ উপকূলীয় এলাকায় জলবায়ু ঝুঁকিতে চরম দারিদ্র্যের আশঙ্কা বেশি: সানেমের গবেষণা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ আনোয়ার হোসেন মজনু খানের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যশোরের শান্তার ৭ দিনের অনশন কাউখালীতে ৫ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ শুরু কাউখালীতে শিয়ালকাঠী মিলন সংঘ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি এইচ এম দ্বীন মোহাম্মদকে ফুলেল সংবর্ধনা ভান্ডারিয়ায় তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত কাজিরহাটে শাবলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার
আনোয়ার হোসেন মজনু খানের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

আনোয়ার হোসেন মজনু খানের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

Reporter
প্রতিবেদক : নাসির মোল্লা
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার ডৌয়াতলায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান অডিটোরিয়ামে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজনে ছিল হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ ও হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. রুহুল আমিন শরীফ।

স্মরণসভায় উপস্থিত ছিলেন হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের অধ্যাপক শফিকুল ইসলাম টুকু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সালাহউদ্দিন হাওলাদার, বেগম ফয়জুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, বরগুনা জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরউদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা মতিন আল হোসাইন সেলিম সর্দার, বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহবুবর রহমান, ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ মো. মাহবুবর রহমান, হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন তালুকদার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোসা. ফারজানা ইয়াসমিন, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রাশেদ খান মামুন, যুগ্ম আহ্বায়ক মো. আবুছালে হাওলাদার, হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. গোলাম সারওয়ার খান রুস্তম এবং বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ফারিয়ালারা ফাউন্ডেশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন শীলসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

স্মরণসভায় বক্তারা মরহুম আনোয়ার হোসেন মজনু খানের বর্ণাঢ্য কর্মময় জীবন, শিক্ষা বিস্তারে অসামান্য অবদান এবং মহান মুক্তিযুদ্ধে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, দক্ষিণাঞ্চলে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তাঁর অবদান এবং বামনা অঞ্চলে শিক্ষার প্রসারে তাঁর উদ্যোগ স্থানীয় মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে বামনাবাসী একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ও বীর মুক্তিযোদ্ধাকে হারিয়েছে।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খান গত ১১ নভেম্বর ২০২৬, বুধবার সন্ধ্যা ৭টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হাফিজুর রহমান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost