, , ,
বামনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

বামনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

Reporter
প্রতিবেদক : মো: নাসির মোল্লা
প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে বরগুনার বামনায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২ঘটিকায় বামনা উপজেলার একমাত্র নারী শিক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ অভিযানের আয়োজন করা হয়।

অভিযানে কলেজের শিক্ষক-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। এ সময় কলেজ প্রাঙ্গন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা এবং মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান এবং বামনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ আকন রানা।আয়োজকরা জানান, ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্ত থাকতে হলে কেবল প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; প্রতিটি সচেতন নাগরিককে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে।

কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানানো হয়। ​জনস্বার্থে ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost