, , ,
শিরোনাম
উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে দুদকে অভিযোগ মঠবাড়িয়ায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শিকারপুর ভূমি অফিসে ‘সানজিদার ঘুষের হাট’ জিম্মি সেবাপ্রত্যাশীরা! দুমকীতে বাড়ি বাড়ি ছুটছেন শিক্ষকরা প্রবাসীর টাকা স্বর্ণালংকার নিয়ে দুই সন্তানের স্ত্রী প্রেমিকের সাথে উধাও চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে কাউখালীতে ৪০ বছর পর উচ্ছেদ: কচুয়াকাটায় আধুনিক সেতু নির্মাণের পথ সুগম ট্যাংকলরি আটকে চাঁদাবাজির চেষ্টা, সাংবাদিকদের উপস্থিতিতে পালাল অভিযুক্তরা
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১৪ প্রকৌশলীকে ঘিরে প্রশ্ন
কর্মদিবসে সিলেট ভ্রমণ,

বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১৪ প্রকৌশলীকে ঘিরে প্রশ্ন

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

কর্মদিবসে দপ্তরে অনুপস্থিত থেকে সিলেট ভ্রমণে যাওয়ার অভিযোগ উঠেছে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১৪ প্রকৌশলীর বিরুদ্ধে। অভিযোগের সত্যতা যাচাই করতে সাংবাদিকরা দপ্তরের হাজিরা খাতা পর্যালোচনা করলে একসঙ্গে একাধিক প্রকৌশলীর অনুপস্থিতির তথ্য উঠে আসে।

অভিযোগ রয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি বা ছুটি ছাড়াই গত ৯ সেপ্টেম্বর দুপুরের পর দপ্তর থেকে বের হয়ে যান চার প্রকৌশলী। তারা হলেন—নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম, সহকারী প্রকৌশলী আবির হাসান, উপসহকারী প্রকৌশলী আশিকুর রহমান ও সাদিয়া সুলতানা জেবা। পরদিনও তারা কর্মস্থলে উপস্থিত ছিলেন না।

এ ছাড়া সহকারী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান ৮ সেপ্টেম্বর থেকে এবং সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) আফজাল হোসেন ৭ সেপ্টেম্বর থেকে অফিসে অনুপস্থিত ছিলেন বলে হাজিরা খাতায় দেখা যায়।

অনুসন্ধানে জানা যায়, ৯ সেপ্টেম্বর দুপুরের পর নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলামের নেতৃত্বে দপ্তরের পাঁচ প্রকৌশলী এবং উজিরপুর উপজেলা ছাড়া অন্য ৯ উপজেলার উপসহকারী প্রকৌশলীরা বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। পরে তারা ঢাকা থেকে বিমানে সিলেট যান। সেখান থেকে তাদের গন্তব্য ছিল হবিগঞ্জের বাহুবল।

একাধিক সূত্রের দাবি, প্রকৌশলীদের দলটি বাহুবল উপজেলার পুটিজুরী এলাকার বিলাসবহুল ‘দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে’ টানা চার দিন অবস্থান করে। সাংবাদিকদের অনুসন্ধানের বিষয়টি জানতে পেরে রোববার রাতে তারা বরিশালে ফিরে আসেন বলে সূত্রগুলো জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এক উপসহকারী প্রকৌশলী জানান, একজন ঠিকাদারের অর্থায়নে নির্বাহী প্রকৌশলীসহ ১৪ প্রকৌশলী সিলেট ভ্রমণে যান। তাদের সঙ্গে ওই ঠিকাদার এবং কয়েকজন সাংবাদিকও ছিলেন বলে দাবি করেন তিনি। অনুসন্ধানের বিষয়টি জানাজানি না হলে আরও দুই দিন রিসোর্টে থাকার পরিকল্পনা ছিল বলেও দাবি করেন ওই কর্মকর্তা।

এদিকে কর্মদিবসে কর্মকর্তাদের অনুপস্থিতি ও ভ্রমণের বিষয়টি প্রকাশ্যে আসার পর দপ্তরের কয়েকজন অধস্তন কর্মচারীকে শাসানো এবং বদলির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলামের বিরুদ্ধে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘অথরিটির পারমিশন নিয়ে এলে এ বিষয়ে কথা বলব। আমি এক যুগ্ম সচিবের সঙ্গে ভিজিটে রয়েছি।’ হাজিরা খাতা পর্যালোচনার বিষয়ে তিনি প্রশ্ন তুলে বলেন, ‘হাজিরা খাতা খোঁজা কোন সাংবাদিকতার মধ্যে পড়ে, সেটি জানতে হবে।’

তবে কর্মদিবসে দপ্তরের একাধিক প্রকৌশলীর অনুপস্থিতি, ছুটির অনুমোদন এবং সিলেট ভ্রমণের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost